Exodus 16:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তা দেখে বনি-ইসরাইল একে অপরকে বললো, ওটা কি? কেননা তা কি, তারা জানত না। তখন মূসা বললেন, ওটা সেই রুটি, যা মাবুদ তোমাদেরকে আহার করার জন্য দিয়েছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েলীরা যখন তা দেখল, তখন তারা পরস্পরকে বলল, “এটি কী?” কারণ সেটি কী তা তারা জানতে পারেনি। মোশি তাদের বললেন, “এ হল সেই খাদ্য যা সদাপ্রভু তোমাদের খেতে দিয়েছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহা দেখিয়া ইস্রায়েল-সন্তানগণ পরস্পর কহিল, উহা কি? কেননা তাহা কি, তাহারা জানিল না। তখন মোশি কহিলেন, উহা সেই অন্ন, যাহা সদাপ্রভু তোমাদিগকে আহারার্থে দিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহা দেখিয়া ইস্রায়েল-সন্তানগণ পরস্পর কহিল, উহা কি? কেননা তাহা কি, তাহারা জানিল না। তখন মোশি কহিলেন, উহা সেই অন্ন, যাহা সদাপ্রভু তোমাদিগকে আহারার্থে দিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তা দেখে ইস্রায়েলীয়েরা একজন অন্যজনকে বলল, “ওগুলো কি? ” ওগুলো যে কি, তা তারা জানত না। তখন মোশি তাদের বললেন, “ওগুলোই সেই রুটি যা সদাপ্রভু তোমাদের খেতে দিয়েছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তা দেখে বনি-ইসরাইলরা একজন অন্যজনকে বলল, “ওগুলো কি?” ওগুলো যে কি, তা তারা জানত না। তখন মূসা তাদের বললেন, “ওগুলোই সেই রুটি যা মাবুদ তোমাদের খেতে দিয়েছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীরা সেগুলি দেখে বলাবলি করতে লাগল, এগুলি কি? মোশি তাদের বললেন, এই সেই ঈশ্বর-দত্ত খাদ্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তা দেখে ইস্রায়েলবাসীরা একে অপরকে জিজ্ঞাসা করতে শুরু করল, “এটা আবার কি জিনিস?” তারা জানত না সেটা কি| তাই তারা একে অপরকে কৌতুহলী হয়ে জিজ্ঞাসা করছিল| তখন মোশি তাদের বলল, “এটা এক ধরণের খাদ্যবস্তু যা প্রভু তোমাদের খাবার জন্য দিয়েছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সেটা দেখে ইস্রায়েল সন্তানরা একে অপরকে বলল, “এটা কি?” কারণ সেটা কি, তারা জানত না। তখন মোশি বললেন, “এটা সেই রুটি, যা সদাপ্রভু তোমাদেরকে খাবার জন্য দিয়েছেন।