Exodus 16:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ওমরে তা মাপা হলে, যে বেশি সংগ্রহ করেছিল, তার অতিরিক্ত হল না এবং যে অল্প সংগ্রহ করেছিল, তার অভাব হল না; তারা প্রত্যেকে নিজ নিজ ভোজন ক্ষমতা অনুসারে কুড়িয়েছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর যখন তারা তা ওমর দিয়ে মাপল, তখন যে বেশি পরিমাণে কুড়িয়েছিল তার কাছে খুব বেশি ছিল না, এবং যে কম পরিমাণে কুড়িয়েছিল তার কাছে খুব কম ছিল না। প্রত্যেকে ঠিক তাদের চাহিদা অনুসারেই কুড়িয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেহ অধিক, কেহ অল্প কুড়াইল। পরে ওমরে তাহা পরিমাণ করিলে, যে অধিক সংগ্রহ করিয়াছিল, তাহার অতিরিক্ত হইল না, এবং যে অল্প সংগ্রহ করিয়াছিল, তাহার অভাব হইল না, তাহারা প্রত্যেকে আপন আপন ভোজনশক্তি অনুসারে কুড়াইয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ওমরে তাহা পরিমাণ করিলে, যে অধিক সংগ্রহ করিয়াছিল, তাহার অতিরিক্ত হইল না, এবং যে অল্প সংগ্রহ করিয়াছিল, তাহার অভাব হইল না; তাহারা প্রত্যেকে আপন আপন ভোজনশক্তি অনুসারে কুড়াইয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু ওমরের মাপে দেখা গেল, যারা অনেক কুড়ালো তাদের বেশী হল না আর যারা অল্প কুড়ালো তাদের কম পড়ল না। প্রত্যেকেই পরিবারের দরকার মত তা কুড়িয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু ওমরের মাপে দেখা গেল, যারা অনেক কুড়ালো তাদের বেশী হল না আর যারা অল্প কুড়ালো তাদের কম পড়ল না। প্রত্যেকেই পরিবারের দরকার মত তা কুড়িয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু ওমেরের মাপে হিসেব করার পর দেখা গেল যারা বেশী কুড়িয়েছিল তাদের উদ্বৃত্ত কিছু হল না এবং যারা কম কুড়িয়েছিল তাদেরও কিছু কম পড়ল না। যার যতটা প্রয়োজন তার সংগ্রহের পরিমাণ দাঁড়াল তা-ই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরে ওজনে দেখা গেল যে যারা বেশী সংগ্রহ করেছিল তাদের কাছে অতিরিক্ত পরিমাণ ছিল না এবং যারা কম সংগ্রহ করতে পেরেছিল তাদেরও খাবারে কম পড়ে নি| প্রত্যেকের পরিবারই পর্যাপ্ত পরিমাণে খাবার পেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে ওমরে তা মেপে দেখলে, যে বেশি সংগ্রহ করেছিল, তার অভাব হল না; তারা প্রত্যেকে নিজের নিজের প্রয়োজন অনুযায়ী কুড়িয়েছিল।