Exodus 16:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে প্রতিদিন খুব ভোরে তারা নিজ নিজ ভোজনশক্তি অনুসারে কুড়ালো কিন্তু রৌদ্র প্রখর হলে তা গলে যেত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রত্যেকদিন সকালবেলায় প্রত্যেকে তাদের চাহিদা অনুসারে কুড়াত, আর সূর্য যখন প্রখর হত, তখন তা গলে যেত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর প্রতিদিন প্রাতঃকালে তাহারা আপন আপন ভোজনশক্তি অনুসারে কুড়াইত, কিন্তু প্রখর রৌদ্র হইলে তাহা গলিয়া যাইত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর প্রতিদিন প্রাতঃকালে তাহারা আপন আপন ভোজনশক্তি অনুসারে কুড়াইত, কিন্তু প্রখর রৌদ্র হইলে তাহা গলিয়া যাইত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লোকেরা প্রত্যেক দিন সকালে যার পরিবারে যতটুকু দরকার ততটুকুই কুড়িয়ে আনত। কিন্তু রোদ কড়া হলে সেগুলো গলে যেত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লোকেরা প্রত্যেক দিন সকালে যার পরিবারে যতটুকু দরকার ততটুকুই কুড়িয়ে আনত। কিন্তু রোদ কড়া হলে সেগুলো গলে যেত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এরপর থেকে তারা প্রতিদিন সকালে যার যেমন প্রয়োজন সেই পরিমাণ খাদ্যই সংগ্রহ করত। রোদের তাপ বেড়ে গেলে সেই খাদ্য গলে যেত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রতিদিন সকালে প্রত্যেকে ঐ খাবার পর্যাপ্ত পরিমাণে জমা করত| কিন্তু দুপুরের মধ্যে ঐ খাদ্যবস্তু গলে উধাও হয়ে যেত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর প্রত্যেকদিন সকালে তারা নিজের নিজের প্রয়োজন অনুযায়ী কুড়াত, কিন্তু খুব রোদ হলে তা গলে যেত।