Exodus 16:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ষষ্ঠ দিনে তারা দ্বিগুণ খাদ্য, প্রত্যেক জনের জন্য দুই ওমর করে কুড়ালো, আর বনি-ইসরাইলদের নেতৃবর্গেরা সকলে এসে মূসাকে তা জানালেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ষষ্ঠ দিনে, তারা দ্বিগুণ পরিমাণে কুড়াল—প্রত্যেকের জন্য দুই ওমর করে—এবং সমাজের নেতারা এসে মোশিকে এই সংবাদ দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ষষ্ঠ দিনে তাহারা দ্বিগুণ খাদ্য, প্রতিজনের নিমিত্তে দুই দুই ওমর, কুড়াইল, আর মণ্ডলীর অধ্যক্ষেরা সকলে আসিয়া মোশিকে জ্ঞাত করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ষষ্ঠ দিনে তাহারা দ্বিগুণ খাদ্য, প্রতিজনের নিমিত্তে দুই দুই ওমর কুড়াইল, আর মণ্ডলীর অধ্যক্ষেরা সকলে আসিয়া মোশিকে জ্ঞাত করিলেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সপ্তার ছয় দিনের দিন তারা দুই গুণ করে, অর্থাৎ দুই ওমর করে প্রত্যেকের জন্য কুড়াল, আর ইস্রায়েলীয়দের নেতারা এসে সেই কথা মোশিকে জানালেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সপ্তার ছয় দিনের দিন তারা দুই গুণ করে, অর্থাৎ দুই ওমর করে প্রত্যেকের জন্য কুড়াল, আর বনি-ইসরাইলদের নেতারা এসে সেই কথা মূসাকে জানালেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ষষ্ঠ দিনে তারা জনপিছু দুই ওমের হিসেবে দ্বিগুণ পরিমাণ খাদ্য সংগ্রহ করল। ইসরায়েলী সমাজের প্রবীণেরা এসে মোশিকে সে কথা জানালেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শুক্রবারে লোকগুলো দ্বিগুণ খাবার জমা করত| তারা মাথা পিছু দু’পোয়া করে খাবার জমা করত| তাই দেখে বিভিন্ন দলের নেতারা এসে মোশিকে তা জানাল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে ছয় দিনের র দিন তারা দ্বিগুন খাদ্য সংগ্রহ করত, প্রত্যেক জন দুই ওমর করে কুড়াল, আর মণ্ডলীর অধ্যক্ষেরা সবাই এসে মোশিকে জানালেন।