Exodus 16:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তিনি তাঁদেরকে বললেন, মাবুদ তা-ই বলেছিলেন; আগামীকাল বিশ্রামবার, মাবুদের উদ্দেশে পবিত্র বিশ্রামবার; তোমাদের যা ভেজে নেবার ভেজে নাও ও যা রান্না করার রান্না কর; আর যা অতিরিক্ত, তা সকাল বেলার জন্য তুলে রাখ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি তাঁদের বললেন, “সদাপ্রভু এই আদেশই দিয়েছেন: ‘আগামীকাল হবে সাব্বাথ বিশ্রামের দিন, সদাপ্রভুর উদ্দেশে এক পবিত্র সাব্বাথ। তাই যা যা তোমরা সেঁকতে চাও তা সেঁকে নাও এবং যা যা জলে সিদ্ধ করতে চাও তা সিদ্ধ করো। যা যা অবশিষ্ট থাকবে তা বাঁচিয়ে সকাল পর্যন্ত রেখে দাও।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তিনি তাঁহাদিগকে কহিলেন, সদাপ্রভু তাহাই বলিয়াছিলেন; কল্য বিশ্রামপর্ব্ব, সদাপ্রভুর উদ্দেশে পবিত্র বিশ্রামবার; তোমাদের যাহা ভাজিবার ভাজ, ও যাহা পাক করিবার পাক কর; এবং যাহা অতিরিক্ত, তাহা প্রাতঃকালের জন্য তুলিয়া রাখ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তিনি তাঁহাদিগকে কহিলেন, সদাপ্রভু তাহাই বলিয়াছিলেন; কল্য বিশ্রাম পর্ব, সদাপ্রভুর উদ্দেশে পবিত্র বিশ্রামবার; তোমাদের যাহা ভাজিবার ভাজ, ও যাহা পাক করিবার পাক কর; আর যাহা অতিরিক্ত, তাহা প্রাতঃকালের জন্য তুলিয়া রাখ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন মোশি তাঁদের বললেন, “এটা সদাপ্রভুরই কথা। আগামী কাল বিশ্রামবার, সদাপ্রভুরই পবিত্র বিশ্রামবার। কাজেই যতটা সেঁকে নেবার নাও আর যতটুকু সিদ্ধ করবার সিদ্ধ করে নাও; বাকীটা পরের দিন সকালের জন্য রেখে দিয়ো।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন মূসা তাঁদের বললেন, “এটা মাবুদেরই কথা। আগামী কাল বিশ্রামবার, মাবুদেরই পবিত্র বিশ্রামবার। কাজেই যতটা সেঁকে নেবার নাও আর যতটুকু সিদ্ধ করবার সিদ্ধ করে নাও; বাকীটা পরের দিন সকালের জন্য রেখে দিয়ো।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি তাদের বললেন, প্রভু পরমেশ্বরের নির্দেশ হচ্ছে এই: আগামীকাল কর্মবিরতির দিন, প্রভু পরমেশ্বরের উদ্দেশে পালনীয় পবিত্র বিশ্রাম দিন। অতএব আজ তোমরা রুটি তরকারী যা দরকার তৈরী করে নাও। আজকের উদ্বৃত্ত যা থাকবে তা আগামীকালের জন্য রেখে দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোশি তখন তাদের বলল, “প্রভুই ওদের বলেছিলেন এটা করতে| কারণ আগামীকাল হল প্রভুকে সম্মান প্রদর্শনের জন্য বিশেষ বিশ্রামের দিন| তোমরা আজ সব খাবার রান্না করে আজকে খাবার পরে অবশিষ্ট খাবার কালকের জন্য মজুত করে রাখতে পারো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তিনি তাঁদেরকে বললেন, সদাপ্রভু তাই বলেছেন; কাল বিশ্রামপর্ব, সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র বিশ্রামবার; তোমাদের যা ভাজবার আছে তা ভাজ ও যা রান্না করবার আছে পাক কর এবং যা অতিরিক্তও, তা সকালের জন্য তুলে রাখ।