Exodus 16:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে তারা মূসার হুকুম অনুসারে সকাল পর্যন্ত তা রাখল কিন্তু তাতে দুর্গন্ধ হল না, কীটও জন্মালো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব সকাল পর্যন্ত তারা তা বাঁচিয়ে রাখল, ঠিক যেমনটি মোশি আদেশ দিয়েছিলেন, এবং তাতে দুর্গন্ধ ছড়ায়নি বা তাতে কোনো পোকাও লাগেনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে তাহারা মোশির আজ্ঞানুসারে প্রাতঃকাল পর্য্যন্ত তাহা রাখিল, তখন তাহাতে দুর্গন্ধ হইল না, কীটও জন্মিল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে তাহারা মোশির আজ্ঞা অনুসারে প্রাতঃকাল পর্যন্ত তাহা রাখিল, তখন তাহাতে দুর্গন্ধ হইল না, কীটও জন্মিল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোশির আদেশ মতই তারা সকালের জন্য বাকী অংশটা রেখে দিল। সেই দিন ওগুলোতে গন্ধও হল না, পোকাও ধরল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মূসার হুকুম মতই তারা সকালের জন্য বাকী অংশটা রেখে দিল। সেই দিন ওগুলোতে গন্ধও হল না, পোকাও ধরল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশির নির্দেশ মত তারা সেদিনের উদ্বৃত্ত খাদ্য পরের দিনের জন্য রেখে দিল, কিন্তু তাতে দুর্গন্ধ হল না বা পোকা ধরল না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোশির আদেশমত, লোকরা সেদিনকার অতিরিক্ত খাবার পরের দিনের জন্য সঞ্চয় করে রেখে দিল| কিন্তু ঐ খাবার এতটুকু নষ্ট হল না| তার মধ্যে একটাও পোকা ছিল না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে তারা মোশির আজ্ঞানুযায়ী সকাল পর্যন্ত তা রাখল, তখন তাতে দুর্গন্ধ হল না, পোকাও জন্মালো না।