Exodus 16:25 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মূসা বললেন, আজ তোমরা এগুলোই ভোজন কর, কেননা আজ মাবুদের বিশ্রামবার; আজ মাঠে তা পাবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আজ এটি খেয়ে নাও,” মোশি বললেন, “কারণ আজ সদাপ্রভুর উদ্দেশে পালনীয় এক সাব্বাথবার। মাঠে আজ তোমরা এর একটিও খুঁজে পাবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে মোশি কহিলেন, অদ্য তোমরা ইহা ভোজন কর, কেননা অদ্য সদাপ্রভুর বিশ্রামবার; অদ্য মাঠে ইহা পাইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে মোশি কহিলেন, অদ্য তোমরা ইহা ভোজন কর, কেননা অদ্য সদাপ্রভুর বিশ্রামবার; অদ্য মাঠে ইহা পাইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোশি তখন বললেন, “আজ তোমরা ওগুলোই খাও কারণ আজকে সদাপ্রভুর নির্দিষ্ট করা বিশ্রাম দিন। আজকে তোমরা মাঠের মধ্যে ওগুলো দেখতে পাবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মূসা তখন বললেন, “আজ তোমরা ওগুলোই খাও কারণ আজকে মাবুদের নির্দিষ্ট করা বিশ্রাম দিন। আজকে তোমরা মাঠের মধ্যে ওগুলো দেখতে পাবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি বললেন, আজ তোমরা এগুলি খাও কারণ আজ প্রভু পরমেশ্বরের নির্দেশিত বিশ্রাম দিন। আজকে তোমরা প্রান্তরে কোন খাদ্য পাবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শনিবার মোশি লোকদের বলল, “আজ হল প্রভুর প্রতি সম্মান প্রদর্শনের জন্য বিশেষ বিশ্রামের দিন| তাই আজ আর কেউ তোমরা মাঠে যাবে না| গতকালের মজুত করা খাবার আজ খাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে মোশি বললেন, আজ তোমরা এটা ভোজন কর, কারণ আজ সদাপ্রভুর বিশ্রামবার; আজ মাঠে এটা পাবে না।