Exodus 16:27 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবুও সপ্তম দিনে লোকদের মধ্যে কেউ কেউ তা কুড়াবার জন্য বের হল কিন্তু কিছুই পেল না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তা সত্ত্বেও, কয়েকজন লোক সপ্তম দিনেও তা কুড়ানোর জন্য বাইরে গেল, কিন্তু তারা কিছুই পেল না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথাচ সপ্তম দিনেও লোকদের মধ্যে কেহ কেহ তাহা কুড়াইবার জন্য বাহির হইল; কিন্তু কিছুই পাইল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথাচ সপ্তম দিনেও লোকদের মধ্যে কেহ কেহ তাহা কুড়াইবার জন্য বাহির হইল; কিন্তু কিছুই পাইল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবুও সপ্তম দিনে কিছু লোক ওগুলো কুড়াবার জন্য বাইরে গেল, কিন্তু কিছুই পেল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবুও সপ্তম দিনে কিছু লোক ওগুলো কুড়াবার জন্য বাইরে গেল, কিন্তু কিছুই পেল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তবুও সপ্তম দিনে কিছু লোক খাদ্য সংগ্রহ করতে প্রান্তরে বেরিয়ে গেল, কিন্তু তারা কিছুই পেল না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একথা বলা সত্ত্বেও শনিবার কয়েকজন খাবারের সন্ধানে বাইরে গেল| কিন্তু দেখল কোনও খাবার মাঠে পড়ে নেই|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তা সত্বেও সাত দিনের র দিনের লোকদের মধ্যে কেউ কেউ তা কুড়াবার জন্য বের হল; কিন্তু কিছুই পেল না।