Exodus 16:29 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, মাবুদই তোমাদেরকে বিশ্রামবার দিয়েছেন, তাই তিনি ষষ্ঠ দিনে দুই দিনের খাদ্য তোমাদেরকে দিয়ে থাকেন; তোমাদের প্রত্যেক জন নিজ নিজ স্থানে থাক; সপ্তম দিনে কেউ নিজের স্থান থেকে বাইরে যাবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মনে রেখো যে সদাপ্রভুই তোমাদের সাব্বাথবার দিয়েছেন; সেজন্যই ষষ্ঠ দিনে তিনি তোমাদের দুই দিনের খাদ্য দেন। সপ্তম দিনে যে যেখানে আছে তাকে সেখানেই থাকতে হবে; কেউ যেন বাইরে না যায়।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, সদাপ্রভুই তোমাদিগকে বিশ্রামবার দিয়াছেন, তাই তিনি ষষ্ঠ দিনে দুই দিনের খাদ্য তোমাদিগকে দিয়া থাকেন; তোমরা প্রতিজন স্ব স্ব স্থানে থাক; সপ্তম দিনে কেহ নিজ স্থান হইতে বাহিরে না যাউক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, সদাপ্রভুই তোমাদিগকে বিশ্রামবার দিয়াছেন, তাই তিনি ষষ্ঠ দিনে দুই দিনের খাদ্য তোমাদিগকে দিয়া থাকেন; তোমরা প্রতিজন স্ব স্ব স্থানে থাক; সপ্তম দিনে কেহ নিজ স্থান হইতে বাহিরে না যাউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দেখ, তোমাদের জন্য বিশ্রামবারের এই ব্যবস্থা তোমাদের সদাপ্রভুই করেছেন। সেইজন্য ছয় দিনের দিন তিনি দু’দিনের খাবার তোমাদের যোগান দিচ্ছেন। তাই সপ্তম দিনে তোমরা কেউ ঘরের বাইরে যাবে না, ভিতরেই থাকবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দেখ, তোমাদের জন্য বিশ্রামবারের এই ব্যবস্থা তোমাদের মাবুদই করেছেন। সেইজন্য ছয় দিনের দিন তিনি দু’দিনের খাবার তোমাদের যোগান দিচ্ছেন। তাই সপ্তম দিনে তোমরা কেউ ঘরের বাইরে যাবে না, ভিতরেই থাকবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মনে রেখ, আমি, প্রভু পরমেশ্বরই তোমাদের জন্য বিশ্রামদিন নির্দিষ্ট করে দিয়েছি। সেইজন্যই আমি ষষ্ঠ দিনে দুদিনের খাদ্য দিয়ে থাকি। সপ্তম দিনে যে যেখানে আছে সেখানেই থাকবে, ঘর থেকে কেউ বার হবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দেখ, প্রভু এই বিশ্রামের দিনটি তোমাদের অবসরের জন্য নির্দিষ্ট করেছেন| তাই প্রভু শুক্রবার তোমাদের দুদিনের জন্য পর্যাপ্ত খাবার দিয়ে দেন| সুতরাং যে যেখানেই থাকো না কেন শনিবার বিশ্রামের দিনে তোমরা সকলে বিশ্রাম নেবে ও আরাম করবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখ, সদাপ্রভুই তোমাদেরকে বিশ্রামবার দিয়েছেন, তাই তিনি ছয় দিনের র দিন দুই দিনের র খাদ্য তোমাদেরকে দিয়ে থাকেন; তোমরা প্রত্যেকে নিজ নিজ জায়গায় থাক; সাত দিনের র দিন কেউ নিজের জায়গা থেকে বাইরে যাবে না।