Exodus 16:32 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মূসা বললেন, মাবুদ এই হুকুম করেছেন, তোমরা তোমাদের বংশধরদের জন্য এগুলো থেকে এক ওমর পরিমাণ তুলে রেখো, যাতে আমি তোমাদেরকে মিসর দেশ থেকে নিয়ে আসবার সময় মরুভূমির মধ্যে যে রুটি ভোজন করাতাম তারা তা দেখতে পায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোশি বললেন, “সদাপ্রভু এই আদেশই দিয়েছেন: ‘এক ওমর মান্না নাও এবং সেটি পরবর্তী প্রজন্মগুলির জন্য রেখে দাও, যেন তারা সেই খাদ্যটি দেখতে পায় যা মিশর দেশ থেকে তোমাদের বের করে আনার পর, মরুভূমিতে আমি তোমাদের খেতে দিয়েছিলাম।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে মোশি কহিলেন, সদাপ্রভু এই আজ্ঞা করিয়াছেন, তোমরা পুরুষপরম্পরার জন্য উহার এক ওমর পরিমাণ তুলিয়া রাখিও, যেন আমি তোমাদিগকে মিসর দেশ হইতে আনয়নকালে প্রান্তরের মধ্যে যে অন্ন ভোজন করাইতাম, তাহারা তাহা দেখিতে পায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে মোশি কহিলেন, সদাপ্রভু এই আজ্ঞা করিয়াছেন, তোমরা পুরুষপরমপরার জন্য উহার এক ওমর পরিমাণ তুলিয়া রাখিও, যেন আমি তোমাদিগকে মিসর দেশ হইতে আনয়নকালে প্রান্তরের মধ্যে যে অন্ন ভোজন করাইতাম তাহারা তাহা দেখিতে পায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে মোশি বললেন, “সদাপ্রভু আদেশ করেছেন যেন তোমরা তোমাদের বংশধরদের জন্য এক ওমর পরিমাণ মান্না তুলে রাখ, যাতে তারা দেখতে পায় সদাপ্রভু মিসর দেশ থেকে তোমাদের বের করে আনবার পরে মরু-এলাকায় কি খাবার তোমাদের খেতে দিয়েছিলেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে মূসা বললেন, “মাবুদ হুকুম করেছেন যেন তোমরা তোমাদের বংশধরদের জন্য এক ওমর পরিমাণ মান্না তুলে রাখ, যাতে তারা দেখতে পায় মাবুদ মিসর দেশ থেকে তোমাদের বের করে আনবার পরে মরুভূমিতে কি খাবার তোমাদের খেতে দিয়েছিলেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি বললেন, প্রভু পরমেশ্বরের আদেশ: তোমরা একটি পাত্রে এক ওমের পরিমাণ মান্না সংরক্ষণ করে রাখবে তোমাদের ভবিষ্যৎ বংশধরদের জন্য। তারা যেন দেখতে পায়, মিশর থেকে তোমাদের উদ্ধার করে আনার সময় আমি প্রান্তরে তোমাদের কি ধরণের খাদ্য দিয়েছিলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোশি বলল, “প্রভু বলেছেন: পরবর্তী উত্তরপুরুষের জন্য তোমাদের দু’পোয়া করে মান্না সঞ্চয় করে রাখতে হবে| তাহলে পরে তারা দেখতে পাবে এই বিশেষ খাবার যা আমি তোমাদের মিশর দেশ থেকে উদ্ধার করে এনে মরুভূমিতে দিয়েছি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে মোশি বললেন, “সদাপ্রভু এই আদেশ করেছেন, ‘তোমরা বংশপরম্পরা অনুসারে ওর এক ওমর পরিমাণ তুলে রেখো, যেন আমি তোমাদেরকে মিশর দেশ থেকে আনার দিনের দূরের নির্জন জায়গায় যে খাবার খেতে দিতাম, তারা তা দেখতে পায়’।”