Exodus 16:33 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন মূসা হারুনকে বললেন, তুমি একটা পাত্র নিয়ে পূর্ণ এক ওমর পরিমাণ মান্না মাবুদের সম্মুখে রাখ; তা তোমাদের ভবিষ্যৎ বংশধরদের জন্য রাখা যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব মোশি হারোণকে বললেন, “একটি বয়াম নাও এবং তাতে এক ওমর মান্না ভরে রাখো। পরে পরবর্তী প্রজন্মগুলির জন্য সেটি রক্ষা করে রাখার জন্য সদাপ্রভুর সামনে সাজিয়ে রাখো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন মোশি হারোণকে কহিলেন, তুমি একটা পাত্র লইয়া পূর্ণ এক ওমর পরিমাণ মান্না সদাপ্রভুর সম্মুখে রাখ; তাহা তোমাদের পুরুষপরম্পরার নিমিত্ত রাখা যাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন মোশি হারোণকে কহিলেন, তুমি একটা পাত্র লইয়া পূর্ণ এক ওমর পরিমাণ মান্না সদাপ্রভুর সম্মুখে রাখ; তাহা তোমাদের পুরুষপরমপরার নিমিত্ত রাখা যাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোশি হারোণকে বললেন, “তুমি একটা পাত্রে করে এক ওমর মান্না নিয়ে সদাপ্রভুর সামনে রাখ যেন বংশের পর বংশ ধরে তা থাকে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মূসা হারুনকে বললেন, “তুমি একটা পাত্রে করে এক ওমর মান্না নিয়ে মাবুদের সামনে রাখ যেন বংশের পর বংশ ধরে তা থাকে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি হারোণকে বললেন, একটি পাত্রে এক ওমের পরিমাণ মান্না সংগ্রহ করে ভবিষ্যৎ বংশধরদের জন্য সেটি প্রভু পরমেশ্বরের পীঠস্থানে স্থাপন কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই মোশি হারোণকে বলল, “একটা পাত্র নাও এবং তাতে দু’পোয়া মান্না রাখো| প্রভুর সামনে আমাদের উত্তর পুরুষদের জন্য এই মান্না রাখো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন মোশি হারোণকে বললেন, “তুমি একটা পাত্র নিয়ে পূর্ণ এক ওমর পরিমাপের সমান মান্না সদাপ্রভুর সামনে রাখ; তা তোমাদের পূর্বপুরুষদের নিয়মের জন্য রাখা যাবে।”