Exodus 16:34 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন মাবুদ মূসাকে যেরকম হুকুম করেছিলেন, সেই অনুসারে হারুন শরীয়ত-সিন্দুকের কাছে থাকবার জন্য তা তুলে রাখলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোশিকে দেওয়া সদাপ্রভুর আদেশানুসারে, হারোণ বিধিনিয়মের ফলকগুলি সমেত সেই মান্না সাজিয়ে রাখলেন, যেন তা সংরক্ষিত থাকে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন, সদাপ্রভু মোশিকে যেরূপ আজ্ঞা করিয়াছিলেন, তদনুসারে হারোণ সাক্ষ্যসিন্দুকের নিকটে থাকিবার জন্য তাহা তুলিয়া রাখিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সদাপ্রভু মোশিকে যেরূপ আজ্ঞা করিয়াছিলেন, তদনুসারে হারোণ সাক্ষ্য-সিন্দুকের নিকটে থাকিবার জন্য তাহা তুলিয়া রাখিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই মান্না যাতে বংশের পর বংশ ধরে তোলা থাকে সেইজন্য হারোণ পরে মোশিকে দেওয়া সদাপ্রভুর আদেশ অনুসারে সাক্ষ্য-ফলকের সামনে তা নিয়ে রেখেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই মান্না যাতে বংশের পর বংশ ধরে তোলা থাকে সেইজন্য হারুন পরে মূসাকে দেওয়া মাবুদের হুকুম অনুসারে সাক্ষ্য-ফলকের সামনে তা নিয়ে রেখেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর মোশিকে যেমন নির্দেশ দিয়েছিলেন সেই অনুযায়ী হারোণ সেটি প্রভু পরমেশ্বরের চুক্তিসিন্দুকের সম্মুখে সংরক্ষণ করে রাখলেন
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
(মোশির প্রতি প্রভুর নির্দেশ মতো হারোণ একটি পাত্রে মান্না ভরল এবং সাক্ষ্য সিন্দুকের ভেতর রাখল|)
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখ ন, সদাপ্রভু মোশিকে যেমন আদেশ করেছিলেন, সেইভাবে হারোণ সাক্ষ্য সিন্দুকের কাছে থাকবার জন্য তা তুলে রাখলেন।