Exodus 16:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মূসা ও হারুন সমস্ত বনি-ইসরাইলকে বললেন, সন্ধ্যা হলে তোমরা জানবে যে, মাবুদ তোমাদেরকে মিসর দেশ থেকে বের করে এনেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব মোশি ও হারোণ সব ইস্রায়েলীকে বললেন, “সন্ধ্যাবেলায় তোমরা জানতে পারবে যে সদাপ্রভুই তোমাদের মিশর থেকে বের করে এনেছেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে মোশি ও হারোণ সমস্ত ইস্রায়েল-সন্তানকে কহিলেন, সায়ংকাল হইলে তোমরা জানিবে যে, সদাপ্রভু তোমাদিগকে মিসর দেশ হইতে বাহির করিয়া আনিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে মোশি ও হারোণ সমস্ত ইস্রায়েল-সন্তানকে কহিলেন, সায়ংকাল হইলে তোমরা জানিবে যে, সদাপ্রভু তোমাদিগকে মিসর দেশ হইতে বাহির করিয়া আনিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন মোশি ও হারোণ সমস্ত ইস্রায়েলীয়দের বললেন, “সদাপ্রভুর বিরুদ্ধে তোমরা যে সব কথা বলেছ তা তিনি শুনেছেন বলেই আজ সন্ধ্যাবেলাতেই তোমরা জানতে পারবে যে, সেই সদাপ্রভুই মিসর দেশ থেকে তোমাদের বের করে এনেছেন, আর তাঁরই মহিমা তোমরা কাল সকালে দেখতে পাবে। আমরা কে যে, তোমরা আমাদের বিরুদ্ধে এত কথা বলছ? ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন মূসা ও হারুন সমস্ত বনি-ইসরাইলদের বললেন, “মাবুদের বিরুদ্ধে তোমরা যে সব কথা বলেছ তা তিনি শুনেছেন বলেই আজ সন্ধ্যাবেলাতেই তোমরা জানতে পারবে যে, সেই মাবুদই মিসর দেশ থেকে তোমাদের বের করে এনেছেন, আর তাঁরই মহিমা তোমরা কাল সকালে দেখতে পাবে। আমরা কে যে, তোমরা আমাদের বিরুদ্ধে এত কথা বলছ?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি ও হারোণ তখন ইসরায়েলীদের বললেন, আজ সন্ধ্যায় তোমরা জানতে পারবে যে প্রভু পরমেশ্বরই তোমাদের মিশর থেকে মুক্ত করে এনেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোশি এবং হারোণ ইস্রায়েলের লোকদের বলল, “রাতে তোমরা প্রভুর শক্তির প্রমাণ পাবে| তোমরা জানবে যে তিনিই তোমাদের মিশর থেকে উদ্ধার করে নিয়ে এসেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প রে মোশি ও হারোণ সমস্ত ইস্রায়েল সন্তানকে বললেন, “সন্ধ্যাবেলায় তোমরা জানবে যে, সদাপ্রভু তোমাদেরকে মিশর দেশ থেকে বের করে এনেছেন।