Exodus 16:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মূসা হারুনকে বললেন, তুমি বনি-ইসরাইলদের সমস্ত দলকে বল, তোমরা মাবুদের সম্মুখে উপস্থিত হও; কেননা তিনি তোমাদের অভিযোগ শুনেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন মোশি হারোণকে বললেন, “সমগ্র ইস্রায়েলী জনসমাজকে বলো, ‘সদাপ্রভুর সামনে এসো, কারণ তিনি তোমাদের গজ্‌গজানি শুনেছেন।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে মোশি হারোণকে কহিলেন, তুমি ইস্রায়েল-সন্তানদের সমস্ত মণ্ডলীকে বল, তোমরা সদাপ্রভুর সম্মুখে উপস্থিত হও; কেননা তিনি তোমাদের বচসা শুনিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে মোশি হারোণকে কহিলেন, তুমি ইস্রায়েল-সন্তানদের সমস্ত মণ্ডলীকে বল, তোমরা সদাপ্রভুর সম্মুখে উপস্থিত হও; কেননা তিনি তোমাদের বচসা শুনিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর মোশি হারোণকে সমস্ত ইস্রায়েলীয়দের এই কথা বলতে বললেন, “সদাপ্রভু তাঁর বিরুদ্ধে তোমাদের অনেক কথা বলতে শুনেছেন, কাজেই তোমরা তাঁর সামনে এগিয়ে যাও।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর মূসা হারুনকে সমস্ত বনি-ইসরাইলদের এই কথা বলতে বললেন, “মাবুদ তাঁর বিরুদ্ধে তোমাদের অনেক কথা বলতে শুনেছেন, কাজেই তোমরা তাঁর সামনে এগিয়ে যাও।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হারোণের মাধ্যমে মোশি সমগ্র ইসরায়েলী সমাজকে নির্দেশ দিলেন, তোমরা সকলে প্রভু পরমেশ্বরের সম্মুখে এস, তিনি তোমাদের অভিযোগ শুনেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর মোশি হারোণকে বলল, “ইস্রায়েলের সমস্ত লোকদের বলো, প্রভুর সামনে উপস্থিত হও, কারণ প্রভু তোমাদের নালিশ শুনেছেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে মোশি হারোণকে বললেন, “তুমি ইস্রায়েল সন্তানদের সমস্ত মণ্ডলীকে বলো, ‘তোমরা সদাপ্রভুর সামনে এস; কারণ তিনি তোমাদের অভিযোগ শুনেছেন’।”