Exodus 17:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে বনি-ইসরাইলদের সমস্ত দল সীন মরুভূমি থেকে যাত্রা করে মাবুদের হুকুম অনুসারে নির্ধারিত সমস্ত উত্তরণস্থান দিয়ে রফীদীমে গিয়ে শিবির স্থাপন করলো। সেই স্থানে লোকদের পান করার পানি ছিল না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সমগ্র ইস্রায়েলী জনসমাজ সদাপ্রভুর আদেশানুসারে এক স্থান থেকে আরেক স্থানে ভ্রমণ করতে করতে সীন মরুভূমি থেকে বের হয়ে এল। তারা রফীদীমে শিবির স্থাপন করল, কিন্তু সেখানে লোকজনের জন্য পানীয় জল ছিল না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ইস্রায়েল-সন্তানদের সমস্ত মণ্ডলী সীন প্রান্তর হইতে যাত্রা করিয়া সদাপ্রভুর আজ্ঞানুসারে নিরূপিত সকল উত্তরণস্থান দিয়া রফীদীমে গিয়া শিবির স্থাপন করিল; আর সে স্থানে লোকদের পানার্থ জল ছিল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ইস্রায়েল-সন্তানদের সমস্ত মণ্ডলী সীন প্রান্তর হইতে যাত্রা করিয়া সদাপ্রভুর আজ্ঞা অনুসারে নিরূপিত সকল উত্তরণস্থান দিয়া রফীদীমে গিয়া শিবির স্থাপন করিল। আর সেই স্থানে লোকদের পানার্থক জল ছিল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে সদাপ্রভুর আদেশে ইস্রায়েলীয়দের দলটা সিন মরু-এলাকা থেকে যাত্রা করে এক জায়গা থেকে আর এক জায়গায় এগিয়ে যেতে যেতে শেষে রফীদীমে গিয়ে ছাউনি ফেলল। কিন্তু সেখানে খাবার জল ছিল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে মাবুদের হুকুমে বনি-ইসরাইলদের দলটা সিন মরুভূমি থেকে যাত্রা করে এক জায়গা থেকে আর এক জায়গায় এগিয়ে যেতে যেতে শেষে রফীদীমে গিয়ে ছাউনি ফেলল। কিন্তু সেখানে খাবার পানি ছিল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সমগ্র ইসরায়েলী সমাজ সীন প্রান্তর ছেড়ে প্রভু পরমেশ্বরের নির্দেশ অনুযায়ী ক্রমে ক্রমে এগিয়ে চলল। পরে রফিদীমে এসে তারা শিবির স্থাপন করল, কিন্তু সেখানে পানীয় জল ছিল না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সমস্ত ইস্রায়েলীয়রা একসঙ্গে সীন মরুভূমি থেকে তাদের যাত্রা শুরু করল| প্রভু যেমনভাবে তাদের নেতৃত্ব দিলেন তারা সেইভাবে এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে শুরু করল| ঘুরতে ঘুরতে তারা রফীদীমে গিয়ে শিবির স্থাপন করল| সেখানে কোনও পানীয় জল ছিল না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে ইস্রায়েল সন্তানদের সমস্ত মণ্ডলী সীন মরুভূমি থেকে যাত্রা শুরু করে সদাপ্রভুর আদেশ অনুসারে নির্ধারিত সমস্ত স্থান দিয়ে যাত্রা করে রফীদীমে গিয়ে শিবির স্থাপন করল; আর সেখানে লোকেদের পান করার জন্য জল ছিল না।