Exodus 17:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইউসা মূসার হুকুম অনুসারে কাজ করলেন, আমালেকের সঙ্গে যুদ্ধ করলেন; আর মূসা, হারুন ও হূর পর্বতের চূড়ায় উঠলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব যিহোশূয় মোশির আদেশানুসারে অমালেকীয়দের সাথে যুদ্ধ করলেন, এবং মোশি, হারোণ ও হূর পাহাড়ের উপরে চলে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যিহোশূয় মোশির আজ্ঞানুসারে কর্ম্ম করিলেন, অমালেকের সহিত যুদ্ধ করিলেন; এবং মোশি, হারোণ ও হূর পর্ব্বতের শৃঙ্গে উঠিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যিহোশূয় মোশির আজ্ঞা অনুসারে কর্ম করিলেন, অমালেকের সহিত যুদ্ধ করিলেন; এবং মোশি, হারোণ ও হূর পর্বতের শৃঙ্গে উঠিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোশি যিহোশূয়কে যা বলেছিলেন তিনি তা-ই করলেন। তিনি অমালেকীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলেন। এর মধ্যে মোশি, হারোণ ও হূর সেই পাহাড়ের চূড়ায় গিয়ে উঠলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মূসা ইউসাকে যা বলেছিলেন তিনি তা-ই করলেন। তিনি আমালেকীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলেন। এর মধ্যে মূসা, হারুন ও হূর সেই পাহাড়ের চূড়ায় গিয়ে উঠলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহোশূয় মোশির নির্দেশ অনুযায়ী অমালেকীদের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন, আর মোশি, হারোণ ও হুর পাহাড়ের চূড়ায় উঠে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরদিন যিহোশূয় মোশির আদেশ মেনে যুদ্ধ করতে গেল| একই সময়ে মোশি, হারোণ এবং হূর পাহাড়ের চূড়ায় উঠল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যিহোশূয় মোশির আদেশ অনুসারে কাজ করলেন; অমালেকের সঙ্গে যুদ্ধ করলেন এবং মোশি, হারোণ ও হূর পর্বতের শৃঙ্গে উঠলেন।