Exodus 17:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন এরকম হল, মূসা যখন নিজের হাত তুলে ধরেন, তখন ইসরাইল জয়ী হয় কিন্তু মূসা নিজের হাত নামালে আমালেক জয়ী হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যতক্ষণ মোশি তাঁর হাত দুটি উপরে উঠিয়ে রেখেছিলেন, ইস্রায়েলীরা জিতছিল, কিন্তু যখনই তিনি তাঁর হাত দুটি নিচে নামাচ্ছিলেন, অমালেকীয়রা জিতছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর এইরূপ হইল, মোশি যখন আপন হস্ত তুলিয়া ধরেন, তখন ইস্রায়েল জয়ী হয়, কিন্তু মোশি আপন হস্ত নামাইলে অমালেক জয়ী হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর এইরূপ হইল, মোশি যখন আপন হস্ত তুলিয়া ধরেন, তখন ইস্রায়েল জয়ী হয়, কিন্তু মোশি আপন হস্ত নামাইলে অমালেক জয়ী হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যুদ্ধের সময়ে মোশি যতক্ষণ তাঁর হাত তুলে রাখতেন ততক্ষণ ইস্রায়েলীয়েরা জয়ী হত; আবার যখনই হাত নামাতেন তখন অমালেকীয়েরা জয়ী হত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যুদ্ধের সময়ে মূসা যতক্ষণ তাঁর হাত তুলে রাখতেন ততক্ষণ বনি-ইসরাইলরা জয়ী হত; আবার যখনই হাত নামাতেন তখন আমালেকীয়রা জয়ী হত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি যখন হাত তুলে রাখেন তখন ইসরাযেলীরা জয়লাভ করে, আর তিনি হাত নামালেই অমালেকীদের প্রবল হয়ে ওঠে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যতক্ষণ পর্যন্ত মোশি তার হাত তুলে রইল, ইস্রায়েলীয়রা যুদ্ধ জিতছিল, যখন সে তার হাত নামিয়েছিল তখন তারা হেরে যাচ্ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর এইরকম হল, মোশি যখন তাঁর হাত তুলে ধরেন, তখন ইস্রায়েল জয়ী হয়, কিন্তু মোশি তাঁর হাত নামালে অমালেক জয়ী হয়।