Exodus 17:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মূসার হাত ভারী হতে লাগল, তখন তাঁরা একখানি পাথর এনে তাঁর নিচে রাখলেন, আর তিনি তার উপরে বসলেন এবং হারুন ও হূর এক জন এক দিকে ও অন্যজন অন্য দিকে তাঁর হাত ধরে রাখলেন। তাতে সূর্য অস্তগত না হওয়া পর্যন্ত তাঁর হাত স্থির থাকলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোশির হাত দুটি যখন অবসন্ন হয়ে গেল, তখন তাঁরা একটি পাথর নিলেন ও সেটি তাঁর নিচে রেখে দিলেন এবং তিনি সেটির উপর বসে পড়লেন। হারোণ ও হূর তাঁর হাত দুটি—একজন একদিকে, অন্যজন অন্যদিকে—তুলে ধরে রাখলেন, যেন সূর্যাস্ত পর্যন্ত তাঁর হাত দুটি অবিচলিত থাকে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর মোশির হস্ত ভারী হইতে লাগিল, তখন উহাঁরা একখানি প্রস্তর আনিয়া তাঁহার নীচে রাখিলেন, আর তিনি তাহার উপরে বসিলেন; এবং হারোণ ও হূর এক জন এক দিকে ও অন্য জন অন্য দিকে তাঁহার হস্ত ধরিয়া রাখিলেন, তাহাতে সূর্য্য অস্তগত না হওয়া পর্য্যন্ত তাঁহার হস্ত স্থির থাকিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর মোশির হস্ত ভারী হইতে লাগিল, তখন উঁহারা একখানি প্রস্তর আনিয়া তাঁহার নিচে রাখিলেন, আর তিনি তাহার উপরে বসিলেন, এবং হারোণ ও হূর একজন এক দিকে ও অন্য জন অন্য দিকে তাঁহার হস্ত ধরিয়া রাখিলেন। তাহাতে সূর্য অস্তগত না হওয়া পর্যন্ত তাঁহার হস্ত স্থির থাকিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইভাবে মোশির হাত ভারী হয়ে উঠল। তখন তাঁরা একটা পাথর নিয়ে আসলেন, আর মোশি তার উপরে বসলেন। হারোণ ও হূর দু’পাশে থেকে তাঁর হাত দু’টা উঁচু করে ধরে রাখলেন। এতে বেলা ডুবে না যাওয়া পর্যন্ত তাঁর হাত দু’টা একই অবস্থায় রইল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইভাবে মূসার হাত ভারী হয়ে উঠল। তখন তাঁরা একটা পাথর নিয়ে আসলেন, আর মূসা তার উপরে বসলেন। হারুন ও হূর দু’পাশে থেকে তাঁর হাত দু’টা উঁচু করে ধরে রাখলেন। এতে বেলা ডুবে না যাওয়া পর্যন্ত তাঁর হাত দু’টা একই অবস্থায় রইল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশির হাত অবশ হয়ে গেলে হারোণ ও হুর একটা পাথর এনে তার উপর মোশিকে বসালেন এবং তাঁরা দুপাশে দাঁড়িয়ে তাঁর হাত তুলে ধরলেন। সূর্যাস্ত পর্যন্ত মোশির হাত স্থির হয়ে রইল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিছু সময় পরে হাত তুলে থাকতে থাকতে মোশি ক্লান্ত হয়ে উঠল| তখন হারোণ ও হূর একটা বিশাল পাথরে মোশিকে বসিয়ে তারা উভয়ে মোশির দুদিকে গিয়ে তার হাত তুলে ধরল| সূর্য না ডোবা পর্যন্ত তারা এইভাবেই মোশির হাত দুটোকে তুলে ধরে রইল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর মোশির হাত ভারী হতে লাগল, তখন তাঁরা একটি পাথর এনে তাঁর নিচে রাখলেন, আর তিনি তাঁর উপরে বসলেন এবং হারোণ ও হূর একজন একদিকে ও অন্যজন অন্য দিকে তাঁর হাত ধরে রাখলেন, তাতে সূর্য্য না ডোবা পর্যন্ত তাঁর হাত স্থির থাকল।