Exodus 17:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইউসা আমালেককে ও তার লোকদেরকে তলোয়ার দ্বারা পরাজিত করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব যিহোশূয় তরোয়াল দিয়ে অমালেকীয় সৈন্যদলকে পরাস্ত করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যিহোশূয় অমালেককে ও তাহার লোকদিগকে খড়গধারে পরাজয় করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যিহোশূয় অমালেককে ও তাহার লোকদিগকে খড়্‌গধারে পরাজিত করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাতে যিহোশূয় যুদ্ধে অমালেকীয়দের হারিয়ে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাতে ইউসা যুদ্ধে আমালেকীয়দের হারিয়ে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এইভাবেই যিহোশূয় অমালেকীদের যুদ্ধে পরাস্ত করলেন এবং তাদের লোকজনকে বধ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর যিহোশূয় অমালেকদের যুদ্ধে পরাজিত করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যিহোশূয় অমালেককে ও তাঁর লোকেদেরকে তরোয়াল দিয়ে পরাজয় করলেন।