Exodus 17:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মাবুদ মূসাকে বললেন, এই কথা স্মরণে রাখার জন্য কিতাবে লেখ এবং ইউসার কর্ণগোচরে আন; কেননা আমি আসমানের নিচে থেকে আমালেকের নাম নিঃশেষে মুছে ফেলবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে সদাপ্রভু মোশিকে বললেন, “স্মরণযোগ্য করে রাখার জন্য এটি একটি গোটানো চামড়ার পুঁথিতে লিখে রাখো এবং নিশ্চিত কোরো যেন যিহোশূয় তা শোনে, কারণ আকাশের নিচ থেকে অমালেকের নাম আমি পুরোপুরি মুছে ফেলব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সদাপ্রভু মোশিকে কহিলেন, এই কথা স্মরণার্থে পুস্তকে লিখ, এবং যিহোশূয়ের কর্ণগোচরে শুনাইয়া দেও; কেননা আমি আকাশের নীচে হইতে অমালেকের নাম নিঃশেষে লোপ করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সদাপ্রভু মোশিকে কহিলেন, এই কথা স্মরণার্থে পুস্তকে লিখ, এবং যিহোশূয়ের কর্ণগোচরে শুনাইয়া দেও; কেননা আমি আকাশের নিচে হইতে অমালেকের নাম নিঃশেষে লোপ করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর সদাপ্রভু মোশিকে বললেন, “এই যুদ্ধের কথা মনে রাখবার জন্য তুমি একটা বইয়ে তা লিখে রাখ এবং যিহোশূয়কে বলে দাও যে, পৃথিবীর উপর থেকে অমালেকীয়দের নাম আমি একেবারেই মুছে ফেলব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর মাবুদ মূসাকে বললেন, “এই যুদ্ধের কথা মনে রাখবার জন্য তুমি একটা বইয়ে তা লিখে রাখ এবং ইউসাকে বলে দাও যে, দুনিয়ার উপর থেকে আমালেকীয়দের নাম আমি একেবারেই মুছে ফেলব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, এই ঘটনা স্মরণে রাখার জন্য এর বিবরণ একটি পুস্তকে লিপিবদ্ধ করে রাখ। যিহোশূয়কে তুমি বল যে ধরাপৃষ্ঠ থেকে অমালেকীদের স্মৃতিচিহ্ন আমি নিঃশেষে মুছে ফেলব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন প্রভু মোশিকে বললেন, “এই যুদ্ধ নিয়ে একটা বই লেখ যাতে লোকরা মনে রাখে এখানে কি ঘটেছিল এবং যিহোশূয়ের কাছে এটা জোরে পড়ে শোনাও যাতে সে জানতে পারে যে আমি অমালেকদের এই পৃথিবী থেকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করে দেব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সদাপ্রভু মোশিকে বললেন, “এই কথা স্মরণে রাখার জন্য বইয়ে লেখ এবং যিহোশূয়ের কানের কাছে পড়ে শুনাও; কারণ আমি আকাশের নীচে থেকে অমালেকের স্মৃতি পুরোপুরি লোপ করব।”