Exodus 17:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি বললেন, মাবুদের সিংহাসনের উপরে হাত উত্তোলিত হয়েছে; পুরুষানুক্রমে আমালেকের সঙ্গে মাবুদের যুদ্ধ হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি বললেন, “যেহেতু সদাপ্রভুর সিংহাসনের বিরুদ্ধে হাত উঠেছিল, তাই প্রজন্মের পর প্রজন্ম ধরে সদাপ্রভু অমালেকীয়দের বিরুদ্ধে যুদ্ধ করে যাবেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি কহিলেন, সদাপ্রভুর সিংহাসনের উপরে হস্ত [উত্তোলিত হইয়াছে]; পুরুষানুক্রমে অমালেকের সহিত সদাপ্রভুর যুদ্ধ হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি কহিলেন, সদাপ্রভুর সিংহাসনের উপরে হস্ত [উত্তোলিত হইয়াছে]; পুরুষানুক্রমে অমালেকের সহিত সদাপ্রভুর যুদ্ধ হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোশি বললেন, “সদাপ্রভুর সিংহাসনের বিরুদ্ধে হাত তোলা হয়েছে, সেইজন্য বংশের পর বংশ ধরে সদাপ্রভু অমালেকীয়দের বিরুদ্ধে থাকবেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মূসা বললেন, “মাবুদের সিংহাসনের বিরুদ্ধে হাত তোলা হয়েছে, সেইজন্য বংশের পর বংশ ধরে মাবুদ আমালেকীয়দের বিরুদ্ধে থাকবেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি বললেন, প্রভু পরমেশ্বরের পতাকা হাতে তুলে নাও, অমালেকীদের বিরুদ্ধে তিনিই চিরকাল যুদ্ধ করবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোশি বলল, “আমি প্রভুর সিংহাসনের দিকে হাত বাড়িয়ে ছিলাম বলেই প্রভু অমালেকদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, যেমন তিনি সর্বদা করেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তিনি বললেন, “সদাপ্রভুর সিংহাসনের উপরে হাত উত্তোলিত হয়েছে; অমালোকির হস্ত সদাপ্রভুর উত্থানের বিরুদ্ধে উত্থিত হয়েছে।”