Exodus 17:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য লোকেরা মূসার সঙ্গে ঝগড়া করে বললো, আমাদেরকে পানি দাও, আমরা পান করবো। মূসা তাদেরকে বললেন, কেন আমার সঙ্গে ঝগড়া করছো? কেন মাবুদকে পরীক্ষা করছো?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই তারা মোশির সঙ্গে ঝগড়া-বিবাদ করে বলল, “আমাদের পানীয় জল দাও।” মোশি উত্তর দিলেন, “তোমরা কেন আমার সঙ্গে ঝগড়া-বিবাদ করছ? তোমরা কেন সদাপ্রভুর পরীক্ষা নিচ্ছ?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য লোকেরা মোশির সহিত বিবাদ করিয়া কহিল, আমাদিগকে জল দেও, আমরা পান করিব। মোশি তাহাদিগকে কহিলেন, কেন আমার সহিত বিবাদ করিতেছ? কেন সদাপ্রভুর পরীক্ষা করিতেছ?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য লোকেরা মোশির সহিত বিবাদ করিয়া কহিল, আমাদিগকে জল দেও, আমরা পান করিব। মোশি তাহাদিগকে কহিলেন, কেন আমার সহিত বিবাদ করিতেছ? কেন সদাপ্রভুর পরীক্ষা করিতেছ?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইজন্য তারা মোশির সংগে ঝগড়া করে বলল, “আমাদের খাবার জল দিন।” মোশি তাদের বললেন, “তোমরা আমার সংগে কেন ঝগড়া করছ, আর কেনই বা তোমরা সদাপ্রভুকে পরীক্ষা করে দেখছ? ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইজন্য তারা মূসার সংগে ঝগড়া করে বলল, “আমাদের খাবার পানি দিন।” মূসা তাদের বললেন, “তোমরা আমার সংগে কেন ঝগড়া করছ, আর কেনই বা তোমরা মাবুদকে পরীক্ষা করে দেখছ?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীরা তখন মোশির সঙ্গে বচসা শুরু করল, বলল,আমাদের জন্য জল কোথায়? মোশি তোদের বললেন, তোমরা আমার সঙ্গে কেন এভাবে ঝগড়া করছ? কেনই বা প্রভু পরমেশ্বরের ক্ষমতায় সন্দেহ প্রকাশ করছ?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই ঐসব লোকরা আবার মোশির সঙ্গে তর্ক শুরু করল এবং বলল, “আমাদের পানীয় জল দাও|” মোশি তাদের বলল, “তোমরা কেন আমার বিরোধিতা করছো? কেনই বা তোমরা প্রভুকে পরীক্ষা করছো?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই জন্য লোকেরা মোশিকে দোষ দিয়ে বলল, “আমাদেরকে জল দাও, আমরা পান করব।” মোশি তাদেরকে বললেন, “কেন আমার সঙ্গে ঝগড়া করছ? কেন সদাপ্রভুর পরীক্ষা করছ?”