Exodus 17:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন লোকেরা সেই স্থানে পানির পিপাসায় ব্যাকুল হল, আর মূসার বিরুদ্ধে অভিযোগ করে বললো, তুমি আমাদের এবং আমাদের সন্তানদের ও পশুগুলোকে তৃষ্ণা দ্বারা মেরে ফেলতে মিসর থেকে কেন আনলে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু লোকেরা সেখানে জলের জন্য তৃষ্ণার্ত হল এবং তারা মোশির বিরুদ্ধে অভিযোগ জানাল। তারা বলল, “কেন তুমি আমাদের ও আমাদের সন্তানসন্ততিকে এবং আমাদের গৃহপালিত পশুপালকে তৃষ্ণার্ত হয়ে মরে যাওয়ার জন্য মিশর থেকে বের করে এখানে নিয়ে এসেছ?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন লোকেরা সেই স্থানে জলপিপাসায় ব্যাকুল হইল, আর মোশির বিরুদ্ধে বচসা করিয়া কহিল, তুমি আমাদিগকে এবং আমাদের সন্তানগণকে ও পশুগণকে তৃষ্ণা দ্বারা বধ করিতে মিসর হইতে কেন আনিলে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন লোকেরা সেই স্থানে জলপিপাসায় ব্যাকুল হইল, আর মোশির বিরুদ্ধে বচসা করিয়া কহিল, তুমি আমাদিগকে, এবং আমাদের সন্তানগণকে ও পশুগণকে তৃষ্ণা দ্বারা বধ করিতে মিসর হইতে কেন আনিলে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু লোকেরা পিপাসায় কাতর হয়েছিল, সেইজন্য তারা মোশির বিরুদ্ধে নানা কথা বলল। তারা বলল, “আমরা যাতে জলের অভাবে মারা যাই সেইজন্যই কি আপনি আমাদের এবং আমাদের ছেলেমেয়েদের ও পশুগুলো মিসর থেকে নিয়ে এসেছেন? ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু লোকেরা পিপাসায় কাতর হয়েছিল, সেইজন্য তারা মূসার বিরুদ্ধে নানা কথা বলল। তারা বলল, “আমরা যাতে পানির অভাবে মারা যাই সেইজন্যই কি আপনি আমাদের এবং আমাদের ছেলেমেয়েদের ও পশুগুলো মিসর থেকে নিয়ে এসেছেন?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তৃষ্ণার্ত জনতা তবুও মোশির বিরুদ্ধে ক্ষোভ জানাতে লাগল। তারা বলতে লাগল,আমাদের ছেলেমেয়ে ও পশুপালসমেত পিপাসায় মেরে ফেলার জন্যই তুমি মিশর থেকে আমাদের নিয়ে এসেছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু লোকরা তখন প্রচণ্ড তৃষ্ণার্ত ছিল| তাই তারা পুনরায় মোশির কাছে নালিশ জানাতে শুরু করল| তারা বলল, “কেন তুমি আমাদের মিশর থেকে বার করে আনলে? তুমি কি আমাদের, আমাদের সন্তানদের এবং গবাদি পশুদের পানীয় জলের অভাবে মারার জন্য মিশর থেকে বাইরে নিয়ে এসেছো?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন লোকেরা সেখানে জল পিপাসায় ব্যাকুল হল, আর মোশির বিরুদ্ধে অভিযোগ করে বলল, “তুমি আমাদেরকে এবং আমাদের সন্তানদের ও পশুদেরকে পিপাসিত করে হত্যা করতে মিশর থেকে কেন আনলে?”