Exodus 17:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মূসা মাবুদের কাছে কান্নাকাটি করে বললেন, আমি এই লোকদের জন্য কি করবো? যে কোনো সময় এরা আমাকে পাথর মেরে হত্যা করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন মোশি সদাপ্রভুর কাছে কেঁদে বললেন, “এই লোকদের নিয়ে আমি কী করব? তারা তো প্রায় আমাকে পাথর মারার জন্য তৈরিই হয়ে আছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর মোশি সদাপ্রভুর কাছে কাঁদিয়া কহিলেন, আমি এই লোকদের নিমিত্ত কি করিব? ক্ষণকালের মধ্যে ইহারা আমাকে প্রস্তরাঘাতে বধ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর মোশি সদাপ্রভুর কাছে ক্রন্দন করিয়া কহিলেন, আমি এই লোকদের নিমিত্ত কি করিব? ক্ষণকালের মধ্যে ইহারা আমাকে প্রস্তরাঘাতে বধ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই কথা শুনে মোশি সদাপ্রভুর কাছে কান্নাকাটি করে বললেন, “আমি এই লোকদের নিয়ে কি করব? আর একটু হলেই তো তারা আমাকে পাথর মারবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই কথা শুনে মূসা মাবুদের কাছে ফরিয়াদ জানিয়ে বললেন, “আমি এই লোকদের নিয়ে কি করব? আর একটু হলেই তো তারা আমাকে পাথর মারবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি প্রভু পরমেশ্বরের কাছে কাতর নিবেদন জানিয়ে বললেন, এই লোকদের নিয়ে আমি এখন কি করব? এরা কখনই আমাকে পাথর ছুঁড়ে মারবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর মোশি প্রভুর কাছে কেঁদে পড়ল এবং বলল, “আমি এদের নিয়ে কি করি? যদি এখুনি কিছু না করা যায় তাহলে এরা তো সত্যি সত্যি আমাকে পাথর দিয়ে মেরে ফেলবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর মোশি সদাপ্রভুর কাছে কেঁদে বললেন, “আমি এই লোকদের জন্য কি করব? কিছুক্ষণের মধ্যে এরা আমাকে পাথরের আঘাতে হত্যা করবে।”