Exodus 17:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, আমি হোরেবে সেই শৈলের উপরে তোমার সম্মুখে দাঁড়াবো; তুমি শৈলে আঘাত করবে, তাতে তা থেকে পানি বের হবে, আর লোকেরা পান করবে। তখন মূসা ইসরাইলের প্রাচীনদের সম্মুখে তা-ই করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি সেখানে তোমার সামনে হোরেবে শিলাপাথরের পাশে গিয়ে দাঁড়াব। সেই শিলাপাথরে আঘাত করো, এবং লোকজনের জন্য সেখান থেকে পানীয় জল বেরিয়ে আসবে।” অতএব মোশি ইস্রায়েলের প্রাচীনদের চোখের সামনে তা করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, আমি হোরেবে সেই শৈলের উপরে তোমার সম্মুখে দাঁড়াইব; তুমি শৈলে আঘাত করিবে, তাহাতে তাহা হইতে জল নির্গত হইবে, আর লোকেরা পান করিবে। তখন মোশি ইস্রায়েলের প্রাচীনবর্গের দৃষ্টিতে সেইরূপ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, আমি হোরেবে সেই শৈলের উপরে তোমার সম্মুখে দাঁড়াইব; তুমি শৈলে আঘাত করিবে, তাহাতে তাহা হইতে জল নির্গত হইবে, আর লোকেরা পান করিবে। তখন মোশি ইস্রায়েলের প্রাচীনবর্গের দৃষ্টিতে সেইরূপ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর আমি হোরেব পাহাড়ের কাছে তোমার সামনে একটা পাথরের উপর গিয়ে দাঁড়াব। তুমি সেই পাথরের গায়ে আঘাত করবে আর তাতে লোকদের খাবার জন্য সেখান থেকে জল বের হয়ে আসবে।” ইস্রায়েলীয় বৃদ্ধ নেতাদের সামনে মোশি তা-ই করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর আমি তুর পাহাড়ের কাছে তোমার সামনে একটা পাথরের উপর গিয়ে দাঁড়াব। তুমি সেই পাথরের গায়ে আঘাত করবে আর তাতে লোকদের খাবার জন্য সেখান থেকে পানি বের হয়ে আসবে।” ইসরাইলীয় বৃদ্ধ নেতাদের সামনে মূসা তা-ই করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হোরেবের শিলাখণ্ডের উপর আমি তোমাকে দর্শন দেব। সেই শিলাখণ্ডে তুমি আঘাত করবে। তখন ঐ শিলা থেকে জলধারা বেরিয়ে আসবে। ইসরায়েলীরা সেই জল পান করবে। মোশি ইসরায়েলী নেতাদের সামনে সেইমত কাজ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তোমার সামনে হোরেব পর্বতের (সীনয় পর্বত) ওপর দাঁড়াব| পথ চলার লাঠি দিয়ে ঐ পাথরে আঘাত করো আর তখনই দেখবে পাথর থেকে জল বেরিয়ে আসছে| ঐ জল লোকরা পান করতে পারবে|” মোশি তাই করল এবং ইস্রায়েলের প্রবীণ নেতারাও তা স্বচক্ষে দেখতে পেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখ, আমি হোরেবে সেই শিলার উপরে তোমার সামনে দাঁড়াবো; তুমি শিলাতে আঘাত করবে, তাতে সেটা থেকে জল বের হবে, আর লোকেরা পান করবে।” তখন মোশি ইস্রায়েলের প্রাচীনদের চোখের সামনে সেই রকম করলেন।