Exodus 17:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি সেই স্থানের নাম মঃসা ও মরীবা (পরীক্ষা ও ঝগড়া) রাখলেন, কেননা বনি-ইসরাইল ঝগড়া করেছিল এবং মাবুদকে পরীক্ষা করেছিল, বলেছিল, “মাবুদ আমাদের মধ্যে আছেন কি না?”
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর তিনি সেই স্থানটির নাম দিলেন মঃসা ও মরীবা কারণ ইস্রায়েলীরা ঝগড়া-বিবাদ করেছিল এবং তারা এই বলে সদাপ্রভুর পরীক্ষা নিয়েছিল, “সদাপ্রভু আমাদের মাঝে আছেন কি নেই?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি সেই স্থানের নাম মঃসা ও মরীবা [পরীক্ষা ও বিবাদ] রাখিলেন, কেননা ইস্রায়েল-সন্তানগণ বিবাদ করিয়াছিল, এবং সদাপ্রভুর পরীক্ষা করিয়াছিল, বলিয়াছিল, ‘সদাপ্রভু আমাদের মধ্যে আছেন কি না?’
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি সেই স্থানের নাম মঃসা ও মরীবা [পরীক্ষা ও বিবাদ] রাখিলেন, কেননা ইস্রায়েল-সন্তানগণ বিবাদ করিয়াছিল এবং সদাপ্রভুর পরীক্ষা করিয়াছিল, বলিয়াছিল, “সদাপ্রভু আমাদের মধ্যে আছেন কি না?”
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লোকেরা এই রফীদীমে ঝগড়া করেছিল এবং বলেছিল, “সদাপ্রভু কি আমাদের সংগে আছেন, না নেই? ” এই কথাগুলো দিয়ে সদাপ্রভুকে তারা পরীক্ষা করে দেখেছিল। সেইজন্য মোশি এই জায়গাটার দু’টা নাম দিয়েছিলেন মঃসা (যার মানে “পরীক্ষা”) এবং মরীবা (যার মানে “ঝগড়া”)।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লোকেরা এই রফীদীমে ঝগড়া করেছিল এবং বলেছিল, “মাবুদ কি আমাদের সংগে আছেন, না নেই?” এই কথাগুলো দিয়ে মাবুদকে তারা পরীক্ষা করে দেখেছিল। সেইজন্য মূসা এই জায়গাটার দু’টা নাম দিয়েছিলেন মঃসা (যার মানে “পরীক্ষা”) এবং মরীবা (যার মানে “ঝগড়া”)।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি সেই স্থানের নাম দিলেন ‘মাসাহ্’ কারণ প্রভু পরমেশ্বর তাদের সঙ্গে আছেন কিনা সে বিষয়ে ইসরায়েলীরা সন্দেহ প্রকাশ করেছিল। তিনি তার আর একটি নাম দিলেন ‘মেরিবা’ কারণ সেখানে ইসরায়েলীরা তাঁর সঙ্গে ঝগড়া করেছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোশি ঐ স্থানের নাম দিল মঃসা ও মরীবা, কারণ ঐ স্থানেই ইস্রায়েলের লোকরা তার বিরোধিতা এবং ঈশ্বরের পরীক্ষা নিয়েছিল| লোকজন চেয়েছিল প্রভু তাদের সঙ্গে আছেন কিনা তা পরীক্ষা করে দেখতে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি সেই স্থানের নাম মঃ সা ও মরী বা [পরীক্ষা ও বিবাদ] রাখলেন, কারণ ইস্রায়েল সন্তানরা অভিযোগ করেছিল এবং সদাপ্রভুর পরীক্ষা করে বলেছিল, সদাপ্রভু আমাদের মধ্যে আছেন কি না?