Exodus 17:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে মূসা ইউসাকে বললেন, তুমি আমাদের জন্য লোক মনোনীত করে নাও, যাও, আমালেকের সঙ্গে যুদ্ধ কর; আগামীকাল আমি আল্লাহ্‌র লাঠি হাতে নিয়ে পর্বতের চূড়ায় দাঁড়াবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোশি যিহোশূয়কে বললেন, “আমাদের কয়েকজন লোককে মনোনীত করো এবং অমালেকীয়দের সাথে যুদ্ধ করতে যাও। আগামীকাল আমি ঈশ্বরের সেই ছড়িটি হাতে নিয়ে পাহাড়ের উপরে দাঁড়াব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে মোশি যিহোশূয়কে কহিলেন, তুমি আমাদের জন্য লোক মনোনীত করিয়া লও, যাও, অমালেকের সহিত যুদ্ধ কর; কল্য আমি ঈশ্বরের যষ্টি হস্তে লইয়া পর্ব্বতের শিখরে দাঁড়াইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে মোশি যিহোশূয়কে কহিলেন, তুমি আমাদের জন্য লোক মনোনীত করিয়া লও, যাও, অমালেকের সহিত যুদ্ধ কর; কল্য আমি ঈশ্বরের যষ্টি হস্তে লইয়া পর্বতের শিখরে দাঁড়াইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন মোশি যিহোশূয়কে বললেন, “তুমি আমাদের মধ্য থেকে লোক বেছে নিয়ে অমালেকীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে যাও। আমি কালকে ঈশ্বরের সেই লাঠিটা আমার হাতে নিয়ে পাহাড়ের চূড়ায় গিয়ে দাঁড়াব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন মূসা ইউসাকে বললেন, “তুমি আমাদের মধ্য থেকে লোক বেছে নিয়ে আমালেকীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে যাও। আমি কালকে আল্লাহ্‌র সেই লাঠিটা আমার হাতে নিয়ে পাহাড়ের চূড়ায় গিয়ে দাঁড়াব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি যিহোশূয়কে বললেন, আমাদের মধ্য থেকে কিছু লোক বেছে নিয়ে তুমি আগামীকাল অমালেকীদের সঙ্গে যুদ্ধ কর। আমি দিব্যশক্তি সম্পন্ন লাঠিখানা নিয়ে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন মোশি যিহোশূয়কে বলল, “কিছু লোককে বেছে নিয়ে আগামীকাল থেকে অমালেকদের সঙ্গে যুদ্ধ করো| আমি তোমাকে পথ চলার লাঠি যেটাতে ঈশ্বরের পরাক্রম বিদ্যমান, সেইটা নিয়ে পাহাড়ের ওপর থেকে লক্ষ্য করব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে মোশি যিহোশূ য়কে বললেন, “তুমি আমাদের জন্য লোক বেছে নাও, যাও, অমালেকের সঙ্গে যুদ্ধ করো; কাল আমি ঈশ্বরের লাঠি হাতে নিয়ে পর্বতে চূড়ায় দাঁড়াব।”