Exodus 18:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর, আল্লাহ্ মূসার পক্ষে ও তাঁর লোক ইসরাইলের পক্ষে যে সমস্ত কাজ করেছেন, মাবুদ ইসরাইলকে মিসর থেকে বের করে এনেছেন, এসব কথা মূসার শ্বশুর মাদিয়ানীয় ইমাম শোয়াইব শুনতে পেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঈশ্বর মোশির ও তাঁর প্রজাদের জন্য যা যা করলেন, এবং কীভাবে সদাপ্রভু ইস্রায়েলকে মিশর থেকে বের করে এনেছিলেন, সেসব কথা মিদিয়নীয় যাজক তথা মোশির শ্বশুরমশাই যিথ্রো শুনেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর, ঈশ্বর মোশির পক্ষে ও আপন প্রজা ইস্রায়েলের পক্ষে যে সকল কর্ম্ম করিয়াছেন, সদাপ্রভু ইস্রায়েলকে মিসর হইতে বাহির করিয়া আনিয়াছেন, এই সকল কথা মোশির শ্বশুর মিদিয়নীয় যাজক যিথ্রো শুনিতে পাইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর, ঈশ্বর মোশির পক্ষে ও আপন প্রজা ইস্রায়েলের পক্ষে যে সকল কর্ম করিয়াছেন, সদাপ্রভু ইস্রায়েলকে মিসর হইতে বাহির করিয়া আনিয়াছেন, এই সকল কথা মোশির শ্বশুর মিদিয়নীয় যাজক যিথ্রো শুনিতে পাইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বর তাঁর লোক ইস্রায়েলীয়দের ও মোশির জন্য যা করেছিলেন তা সবই মোশির শ্বশুর মিদিয়নীয় পুরোহিত যিথ্রোর কানে গিয়েছিল। সদাপ্রভু কেমন করে মিসর দেশ থেকে ইস্রায়েলীয়দের বের করে এনেছিলেন তিনি তা-ও শুনতে পেয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্ তাঁর বান্দা বনি-ইসরাইলদের ও মূসার জন্য যা করেছিলেন তা সবই মূসার শ্বশুর মাদিয়ানীয় ইমাম শোয়াইবের কানে গিয়েছিল। মাবুদ কেমন করে মিসর দেশ থেকে বনি-ইসরাইলদের বের করে এনেছিলেন তিনি তা-ও শুনতে পেয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশির শ্বশুর যিথ্রো ছিলেন মিদিয়নীদের পুরোহিত। ঈশ্বর মোশির জন্য ও তাঁর প্রজা ইসরায়েলীদের জন্য যা করেছিলেন এবং মিশর থেকে যেভাবে প্রভু পরমেশ্বর ইসরায়েলীদের উদ্ধার করে এনেছিলেন তার সমস্ত বিবরণ যিথ্রো শুনেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোশির শ্বশুর যিথ্রো ছিল মিদিয়নীয়র যাজক| ঈশ্বর যে একাধিকভাবে মোশিকে এবং ইস্রায়েলের লোকদের সাহায্য করেছেন তা সে শুনেছিল| যিথ্রো শুনেছিল যে প্রভু ইস্রায়েলীয়দের মিশর থেকে বার করে এনেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ঈশ্বর মোশির পক্ষে ও তাঁর প্রজা ইস্রায়েলের পক্ষে যে সমস্ত কাজ করেছেন, সদাপ্রভু ইস্রায়েলকে মিশর থেকে বের করে এনেছেন, এই সব কথা মোশির শ্বশুর মিদিয়নীয় যাজক যিথ্রো শুনতে পেলেন।