Exodus 18:11 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এখন আমি জানি সমস্ত দেবতা থেকে মাবুদ মহান; সেই বিষয়ে মহান, যে বিষয়ে ওরা এদের বিপক্ষে গর্ব করতো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন আমি জানলাম যে সদাপ্রভু অন্য সব দেবতার চেয়ে মহত্তর, কারণ তিনি তাদেরই প্রতি এরকম করেছেন, যারা ইস্রায়েলের প্রতি অহংকারী আচরণ দেখিয়েছিল।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এখন আমি জানি, সকল দেব হইতে সদাপ্রভু মহান্; সেই বিষয়ে মহান্‌, যে বিষয়ে উহারা ইহাদের বিপক্ষে গর্ব্ব করিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এখন আমি জানি সকল দেব হইতে সদাপ্রভু মহান; সেই বিষয়ে মহান, যে বিষয়ে উহারা ইহাদের বিপক্ষে গর্ব করিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাই এখন আমি বুঝতে পারছি যে, সব দেবতার চেয়ে সদাপ্রভুই মহান, কারণ দেবতারা যে সব বিষয়ে ইস্রায়েলীয়দের বিরুদ্ধে গর্ব করত সেই সব বিষয়ে সদাপ্রভুই মহান।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাই এখন আমি বুঝতে পারছি যে, সব দেবতার চেয়ে মাবুদই মহান, কারণ দেবতারা যে সব বিষয়ে বনি-ইসরাইলদের বিরুদ্ধে গর্ব করত সেই সব বিষয়ে মাবুদই মহান।”
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন আমি জানি সকল দেবতার থেকে প্রভুই মহান! তারা ভাবত তারাই একমাত্র ক্ষমতার অধিকারী কিন্তু দেখ ঈশ্বর কি করে দেখালেন!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন আমি জানি, সব দেবতা থেকে সদাপ্রভু মহান্‌; সেই বিষয়ে মহান্‌, যে বিষয়ে ওরা এদের বিরুদ্ধে গর্ব করত।”