Exodus 18:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মূসার শ্বশুর শোয়াইব আল্লাহ্‌র উদ্দেশে পোড়ানো কোরবানী ও অন্যান্য কোরবানী উপস্থিত করলেন এবং হারুন ও ইসরাইলের সমস্ত প্রাচীন ব্যক্তিবৃন্দ এসে আল্লাহ্‌র সম্মুখে মূসার শ্বশুরের সঙ্গে আহার করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে মোশির শ্বশুরমশাই যিথ্রো, সদাপ্রভুর কাছে এক হোমবলি ও অন্যান্য নৈবেদ্য নিয়ে আসলেন, এবং হারোণ ইস্রায়েলের সব প্রাচীনকে সঙ্গে নিয়ে ঈশ্বরের উপস্থিতিতে মোশির শ্বশুরমশাই যিথ্রোর সঙ্গে এক ভোজ খেতে এলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে মোশির শ্বশুর যিথ্রো ঈশ্বরের উদ্দেশে হোমদ্রব্য ও বলি উপস্থিত করিলেন, এবং হারোণ ও ইস্রায়েলের সমস্ত প্রাচীনবর্গ আসিয়া ঈশ্বরের সম্মুখে মোশির শ্বশুরের সহিত আহার করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে মোশির শ্বশুর যিথ্রো ঈশ্বরের উদ্দেশে হোমদ্রব্য ও বলি উপস্থিত করিলেন, এবং হারোণ ও ইস্রায়েলের সমস্ত প্রাচীনবর্গ আসিয়া ঈশ্বরের সম্মুখে মোশির শ্বশুরের সহিত আহার করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর যিথ্রো ঈশ্বরের উদ্দেশে পোড়ানো-উৎসর্গ ও অন্যান্য উৎসর্গের জন্য পশু নিয়ে আসলেন। পরে হারোণ ও ইস্রায়েলীয়দের সব বৃদ্ধ নেতারা ঈশ্বরের সামনে মোশির শ্বশুরের সংগে খেতে বসলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর শোয়াইব আল্লাহ্‌র উদ্দেশে পোড়ানো-কোরবানী ও অন্যান্য কোরবানীর জন্য পশু নিয়ে আসলেন। পরে হারুন ও বনি-ইসরাইলদের সব বৃদ্ধ নেতারা আল্লাহ্‌র সামনে মূসার শ্বশুরের সংগে খেতে বসলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশির শ্বশুর যিথ্রো ঈশ্বরের উদ্দেশে বলিদান ও হোম করলেন। হারোণ ও ইসরায়েলীদের প্রবীণ নেতারা মোশির শ্বশুরের সঙ্গে ঈশ্বরের সান্নিধ্যে সেই পবিত্র খাদ্য গ্রহণ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোশির শ্বশুর যিথ্রো ঈশ্বরের প্রতি সম্মানার্থে নৈবেদ্য ও বলি দিল| তখন হারোণ ও ইস্রায়েলের অন্যান্য প্রবীণ নেতারা এসে ঈশ্বরের সামনে মোশি ও যিথ্রোর সঙ্গে একসঙ্গে আহার করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে মোশির শ্বশুর যিথ্রো ঈশ্বরের উদ্দেশ্যে হোম উত্সর্গ ও বলি উপস্থিত করলেন এবং হারোণ ও ইস্রায়েলের সমস্ত প্রাচীনরা এসে ঈশ্বরের সামনে মোশির শ্বশুরের সঙ্গে খাবার খেলেন।