Exodus 18:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন লোকদের প্রতি মূসা যা যা করছেন, তাঁর শ্বশুর তা দেখে বললেন, তুমি লোকদের প্রতি এ কেমন ব্যবহার করছো? কেন তুমি একাকী আসনে বসে থাক, আর সমস্ত লোক সকাল থেকে সন্ধ্যাকাল পর্যন্ত তোমার কাছে দাঁড়িয়ে থাকে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোশি লোকজনের জন্য যা কিছু করছিলেন, তাঁর শ্বশুরমশাই যখন সেসবকিছু দেখলেন, তখন তিনি বললেন, “লোকজনের জন্য তুমি এ কী করছ? একা তুমিই কেন বিচারক হয়ে বসে আছ, যখন এইসব লোক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার চারপাশে দাঁড়িয়ে আছে?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন লোকদের প্রতি মোশি যাহা যাহা করিতেছেন, তাঁহার শ্বশুর তাহা দেখিয়া কহিলেন, তুমি লোকদের প্রতি ও কেমন ব্যবহার করিতেছ? কেন তুমি একাকী বসিয়া থাক, আর সমস্ত লোক প্রাতঃকাল অবধি সন্ধ্যা পর্য্যন্ত তোমার কাছে দাঁড়াইয়া থাকে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন লোকদের প্রতি মোশি যাহা যাহা করিতেছেন, তাঁহার শ্বশুর তাহা দেখিয়া কহিলেন, তুমি লোকদের প্রতি এ কেমন ব্যবহার করিতেছ? কেন তুমি একাকী বসিয়া থাক, আর সমস্ত লোক প্রাতঃকাল অবধি সন্ধ্যাকাল পর্যন্ত তোমার নিকটে দাঁড়াইয়া থাকে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লোকদের নিয়ে মোশিকে এই সব করতে দেখে তাঁর শ্বশুর বললেন, “তুমি লোকদের নিয়ে এ কি করছ? তুমি কেন একা বিচার করতে বসেছ, আর সব লোক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার চারপাশে দাঁড়িয়ে আছে? ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লোকদের নিয়ে মূসাকে এই সব করতে দেখে তাঁর শ্বশুর বললেন, “তুমি লোকদের নিয়ে এ কি করছ? তুমি কেন একা বিচার করতে বসেছ, আর সব লোক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার চারপাশে দাঁড়িয়ে আছে?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি যে ভাবে ইসরায়েলীদের বিচার-সালিশী করেছিলেন, তাই দেখে তাঁর শ্বশুর বললেন, জনসাধারণের কাজ তুমি এ ভাবে করছ কেন? কেন তুমি একা বসে বিচার করছ? সেই জন্যই তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লোকে ভীড় করে তোমার কাছে দাঁড়িয়ে থাকছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোশিকে লোকদের বিচার করতে দেখে যিথ্রো তাকে জিজ্ঞেস করল, “তুমি কেন একা বিচারকের দায়িত্ব পালন করছো? এবং সবাই সারাদিন ধরে কেনই বা শুধু তোমার কাছেই আসছে?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন লোকদেরকে মোশি যা যা করছেন, তাঁর শ্বশুর তা দেখে বললেন, “তুমি লোকদের উপর এ কেমন ব্যবহার করছ? কেন তুমি একা বসে থাক, আর সমস্ত লোক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার কাছে দাঁড়িয়ে থাকে?”