Exodus 18:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদের কোন ঝগড়া হলে তা আমার কাছে উপস্থিত হয়, আর আমি বাদী ও বিবাদীর বিচার করি এবং আল্লাহ্‌র বিধি ও সমস্ত শরীয়ত তাদেরকে জানাই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখনই তারা এক দ্বন্দ্বের সম্মুখীন হয়, তা আমার কাছে আনা হয়, এবং আমি দুই দলের মধ্যে মীমাংসা করি এবং ঐশ্বরিক হুকুমাদি ও নির্দেশাবলি তাদের জানিয়ে দিই।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাদের কোন বিবাদ হইলে তাহা আমার কাছে উপস্থিত হয়; আর আমি বাদী প্রতিবাদীর বিচার করি, এবং ঈশ্বরের বিধি ও ব্যবস্থা সকল তাহাদিগকে জ্ঞাত করি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাদের কোন বিবাদ হইলে তাহা আমার কাছে উপস্থিত হয়; আর আমি বাদী প্রতিবাদীর বিচার করি, এবং ঈশ্বরের বিধি ও ব্যবস্থা সকল তাহাদিগকে জ্ঞাত করি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কোন ঝগড়া-বিবাদ দেখা দিলে তারা আমার কাছে আসে আর আমি দু’পক্ষেরই বিচার করি, আর ঈশ্বরের নিয়ম ও নির্দেশ তাদের বুঝিয়ে দিই।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কোন ঝগড়া-বিবাদ দেখা দিলে তারা আমার কাছে আসে আর আমি দু’পক্ষেরই বিচার করি, আর আল্লাহ্‌র নিয়ম ও নির্দেশ তাদের বুঝিয়ে দিই।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এদের মধ্যে যখন ঝগড়াবিবাদ হয় তখনও এরা আমার কাছে আসে, আমি উভয় পক্ষের অভিযোগের বিচার করি, তা ছাড়া ঐশ্বরিক অনুশাসন ও নির্দেশ আমিই তাদের জানিয়ে দিই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখন মানুষদের মধ্যে কোন বিবাদ তৈরী হয় তখন তারা আমার কাছে আসে| আমিই ঠিক করে দিই কে সঠিক আর কে বেঠিক| এই উপায়ে আমি মানুষের মধ্যে ঈশ্বরের বিধি ও শিক্ষাকে ছড়িয়ে দিই|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন তাঁদের মধ্যে কোন তর্ক বিতর্ক হয় তখন তারা আমার কাছে আসে; আমি একজন এবং অন্য জনের মধ্যে বিচার করি এবং ঈশ্বরের নিয়ম ও ব্যবস্থা সম্পর্কে তাঁদেরকে শিক্ষা দিই।”