Exodus 18:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এখন আমার কথায় মনোযোগ দাও; আমি তোমাকে পরামর্শ দিই, আর আল্লাহ্ তোমার সহবর্তী হোন। তুমি আল্লাহ্র সম্মুখে লোকদের পক্ষে প্রতিনিধি হও এবং তাদের বিচার আল্লাহ্র কাছে উপস্থিত কর,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন আমার কথা শোনো ও আমি তোমাকে কিছু পরামর্শ দেব, এবং ঈশ্বর তোমার সহবর্তী হোন। তোমাকে অবশ্যই ঈশ্বরের সামনে লোকজনের প্রতিনিধি হতে হবে এবং তাঁর কাছে তাদের দ্বন্দ্বগুলি নিয়ে আসতে হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এখন আমার কথায় মনোযোগ কর; আমি তোমাকে পরামর্শ দিই, আর ঈশ্বর তোমার সহবর্ত্তী হউন; তুমি ঈশ্বরের সম্মুখে লোকদের পক্ষে হও, এবং তাহাদের বিচার ঈশ্বরের কাছে উপস্থিত কর,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এখন আমার কথায় মনোযোগ কর; আমি তোমাকে পরামর্শ দিই, আর ঈশ্বর তোমার সহবর্তী হউন। তুমি ঈশ্বরের সম্মুখে লোকদের পক্ষে হও, এবং তাহাদের বিচার ঈশ্বরের কাছে উপস্থিত কর,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এবার আমার একটা পরামর্শ শোন, আর তাতে ঈশ্বরও তোমার সংগে থাকবেন। তুমি বরং ঈশ্বরের কাছে লোকদের প্রতিনিধি হয়ে লোকদের ঝগড়া-বিবাদ ঈশ্বরের সামনে নিয়ে যেয়ো।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এবার আমার একটা পরামর্শ শোন, আর তাতে আল্লাহ্ও তোমার সংগে থাকবেন। তুমি বরং আল্লাহ্র কাছে লোকদের প্রতিনিধি হয়ে লোকদের ঝগড়া-বিবাদ আল্লাহ্র সামনে নিয়ে যেয়ো।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি আমার কথা শোন, আমি তোমাকে সুপরামর্শই দেব, আর ঈশ্বরও তোমার সঙ্গে থাকবেন। তুমি হবে ঈশ্বরের কাছে জনসাধারণের প্রতিনিধি। তুমিই তাদের সমস্ত সমস্যা ঈশ্বরের কাছে উপস্থিত করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন মন দিয়ে আমার কথা শোন| আমার কিছু উপদেশ গ্রহণ করো| এবং আমি প্রার্থনা করি ঈশ্বর যেন সর্বদা তোমার সঙ্গে থাকেন| তুমি সর্বদা লোকদের সমস্যা শুনে যাবে এবং সেগুলো নিয়ে তুমি সর্বদা ঈশ্বরের কাছে বলবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন আমার কথা শোন; আমি তোমাকে পরামর্শ দিই, আর ঈশ্বর তোমার সহবর্ত্তী হোন; তুমি ঈশ্বরের সামনে লোকদের প্রতিনিধি হও এবং তাঁদের বিচার ঈশ্বরের কাছে নিয়ে আস,