Exodus 18:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন মূসার শ্বশুর শোয়াইব মূসার স্ত্রীকে, পিত্রালয়ে প্রেরিত সফুরাকে ও তাঁর দুই পুত্রকে সঙ্গে নিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোশি তাঁর স্ত্রী সিপ্পোরাকে পাঠিয়ে দেওয়ার পর, তাঁর শ্বশুরমশাই যিথ্রো সিপ্পোরাকে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন মোশির শ্বশুর যিথ্রো মোশির স্ত্রীকে, পিত্রালয়ে প্রেরিতা সিপপোরাকে, ও তাঁহার দুই পুত্রকে সঙ্গে লইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন মোশির শ্বশুর যিথ্রো মোশির স্ত্রীকে, পিত্রালয়ে প্রেরিতা সিপ্পোরাকে, ও তাঁহার দুই পুত্রকে সঙ্গে লইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোশি তাঁর স্ত্রী সিপ্পোরাকে মিসর দেশ থেকে পাঠিয়ে দিয়েছিলেন, আর যিথ্রো তাঁকে ও তাঁর দুই ছেলেকে নিজের কাছে রেখেছিলেন। মোশি বলেছিলেন, “আমি পরদেশে বাসিন্দা হয়ে আছি”; সেইজন্য তিনি তাঁর বড় ছেলের নাম দিয়েছিলেন গের্শোম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মূসা তাঁর স্ত্রী সফুরাকে মিসর দেশ থেকে পাঠিয়ে দিয়েছিলেন, আর শোয়াইব তাঁকে ও তাঁর দুই ছেলেকে নিজের কাছে রেখেছিলেন। মূসা বলেছিলেন, “আমি পরদেশে বাসিন্দা হয়ে আছি”; সেইজন্য তিনি তাঁর বড় ছেলের নাম দিয়েছিলেন গের্শোম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি তাঁর স্ত্রী সিপ্পোরাকে পিতৃগৃহে পাঠিয়ে দেওয়ার পর যিথ্রো তাঁর স্ত্রী ও দুই পুত্রকে নিজের কাছেই রেখেছিলেন। প্রবাসে ছিলেন বলে মোশি তাঁর এক পুত্রের নাম রেখেছিলেন গেরশোম (প্রবাসী)।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই যিথ্রো মোশির স্ত্রী সিপ্পোরাকে নিল এবং মোশির সঙ্গে দেখা করতে গেল| মোশি তখন ঈশ্বরের পর্বতের কাছে শিবির করে রয়েছে| মোশির স্ত্রী সিপপোরা তখন বাপের বাড়ীতে থাকত কারণ মোশিই তার স্ত্রীকে বাপের বাড়ী পাঠিয়ে দিয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন মোশির শ্বশুর যিথ্রো মোশির স্ত্রীকে, তার বাড়িতে পাঠানো সিপ্পোরাকে ও তাঁর দুই ছেলেকে সঙ্গে নিলেন।