Exodus 18:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি যদি এরকম কর এবং আল্লাহ্ তোমাকে এরকম হুকুম দেন তবে তুমি সইতে পারবে এবং এসব লোকও সহিসালামতে তাদের স্থানে গমন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি যদি এরকম করো ও ঈশ্বরও যদি এরকম আদেশ দেন, তবে তুমি ধকলটি সামলাতে সক্ষম হবে, এবং এইসব লোক তৃপ্ত হয়ে ঘরে ফিরে যাবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি যদি এরূপ কর, এবং ঈশ্বর তোমাকে এরূপ আজ্ঞা দেন, তবে তুমি সহিতে পারিবে, এবং এই সকল লোকও কুশলে আপনাদের স্থানে গমন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি যদি এইরূপ কর, এবং ঈশ্বর তোমাকে এইরূপ আজ্ঞা দেন, তবে তুমি সহিতে পারিবে, এবং এই সকল লোকও কুশলে আপনাদের স্থানে গমন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরের আদেশ পেয়ে যদি তুমি এই রকম কর তবেই তুমি এই কাজের চাপ সহ্য করতে পারবে আর লোকেরাও শান্তিতে যে যার জায়গায় ফিরে যাবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্র হুকুম পেয়ে যদি তুমি এই রকম কর তবেই তুমি এই কাজের চাপ সহ্য করতে পারবে আর লোকেরাও শান্তিতে যে যার জায়গায় ফিরে যাবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এইভাবে তুমি যদি ঈশ্বরের নির্দেশ অনুযায়ী কাজ কর তা হলে তুমি টিকে থাকবে এবং লোকেরাও সন্তুষ্ট হয়ে ফিরে যাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি তুমি এভাবে এগোতে পারো, আর ঈশ্বর যদি চান তাহলে তুমি তোমার দায়িত্ব পালনে সক্ষম হবে এবং একইভাবে লোকরাও তাদের সমস্যার সমাধান করে ঘরে ফিরে যেতে পারবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি তুমি এরকম কর এবং ঈশ্বর যদি তোমাকে এইরকম আজ্ঞা দেন, তবে তুমি সহ্য করতে পারবে এবং এই সব লোকেরাও শান্তিতে নিজেদের জায়গায় যেতে পারবে।”