Exodus 18:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে মূসা তাঁর শ্বশুরের কথায় মনোযোগ দিলেন এবং তিনি যা কিছু বললেন, সেই অনুসারে কাজ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোশি তাঁর শ্বশুরমশাই যিথ্রোর কথা শুনলেন এবং তিনি যা যা করতে বললেন সেসবকিছু করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে মোশি আপন শ্বশুরের কথায় মনোযোগ করিয়া, তিনি যাহা কিছু বলিলেন, তদনুসারে কর্ম্ম করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে মোশি আপন শ্বশুরের কথায় মনোযোগ করিয়া, তিনি যাহা কিছু বলিলেন, তদনুসারে কর্ম করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোশি তাঁর শ্বশুরের পরামর্শ মেনে নিলেন এবং তিনি যা বললেন তা-ই করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মূসা তাঁর শ্বশুরের পরামর্শ মেনে নিলেন এবং তিনি যা বললেন তা-ই করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি তাঁর শ্বশুরের কথা মতই কাজ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিথ্রো যা বলল মোশি তাই করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে মোশি নিজের শ্বশুরের কথা শুনলেন এবং তিনি যা কিছু বললেন, সেই অনুসারে সব কাজ করলেন।