Exodus 18:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর একজনের নাম ইলীয়েষর (আল্লাহ্ সহায়), কেননা তিনি বলেছিলেন, আমার পিতার আল্লাহ্ আমার সহায় হয়ে ফেরাউনের তলোয়ার থেকে আমাকে উদ্ধার করেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর অন্যজনের নাম রাখা হল ইলীয়েষর, কারণ তিনি বললেন, “আমার পৈত্রিক ঈশ্বর আমার সাহায্যকারী হয়েছেন; তিনি আমাকে ফরৌণের তরোয়ালের হাত থেকে রক্ষা করেছেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর এক জনের নাম ইলীয়েষর [ঈশ্বর সহকারী], কেননা তিনি বলিয়াছিলেন, আমার পিতার ঈশ্বর আমার সহকারী হইয়া ফরৌণের খড়গ হইতে আমাকে উদ্ধার করিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর একজনের নাম ইলীয়েষর [ঈশ্বর সহকারী], কেননা তিনি বলিয়াছিলেন, আমার পিতার ঈশ্বর আমার সহকারী হইয়া ফরৌণের খড়্গ হইতে আমাকে উদ্ধার করিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি অন্য ছেলেটার নাম দিয়েছিলেন ইলীয়েষর (যার মানে “ঈশ্বর আমার সহায়”); কারণ তিনি বলেছিলেন, “আমার বাবার ঈশ্বরই আমাকে সাহায্য করেছেন। তিনিই যুদ্ধে ফরৌণের হাত থেকে আমাকে উদ্ধার করেছেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি অন্য ছেলেটার নাম দিয়েছিলেন ইলীয়েষর (যার মানে “আল্লাহ্ আমার সহায়”); কারণ তিনি বলেছিলেন, “আমার পিতার আল্লাহ্ আমাকে সাহায্য করেছেন। তিনিই যুদ্ধে ফেরাউনের হাত থেকে আমাকে উদ্ধার করেছেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর তাঁর পিতৃপুরুষের আরাধ্য ঈশ্বর তাঁর সহায় হয়েছিলেন এবং ফারাও-এর আক্রমণের হাত থেকে তাঁকে রক্ষা করেছিলেন বলে তিনি তাঁর আর এক পুত্রের নাম রেখেছিলেন ইলিয়েসর (ঈশ্বর আমার সহায়)।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দ্বিতীয় পুত্রের নাম ইলীয়েষর| নামকরণের কারণ হিসেবে দ্বিতীয় পুত্রের জন্মের সময় মোশি বলেছিল, “আমার পিতার ঈশ্বর, আমাকে সাহায্য করেছেন এবং ফরৌণের তরবারি থেকে রক্ষা করেছেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর এক জনের নাম ইলীয়ে ষর [ঈশ্বর-সহকারী], কারণ তিনি বলেছিলেন, আমার পিতার ঈশ্বর আমার সহকারী হয়ে ফরৌণের তরোয়াল থেকে আমাকে উদ্ধার করেছেন।