Exodus 18:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মূসার শ্বশুর শোয়াইব তাঁর দুই পুত্র ও স্ত্রীকে সঙ্গে নিয়ে মরুভূমিতে মূসার কাছে, আল্লাহ্‌র পর্বতে যে স্থানে তিনি শিবির স্থাপন করেছিলেন, সেই স্থানে আসলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোশির শ্বশুরমশাই যিথ্রো, মোশির ছেলেদের ও স্ত্রীকে নিয়ে সেই মরুভূমিতে তাঁর কাছে এলেন, যেখানে ঈশ্বরের পর্বতের কাছে তিনি শিবির স্থাপন করেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মোশির শ্বশুর যিথ্রো তাঁহার দুই পুত্র ও স্ত্রীকে সঙ্গে লইয়া প্রান্তরে মোশির নিকটে, ঈশ্বরের পর্ব্বতে যে স্থানে তিনি শিবির স্থাপন করিয়াছিলেন, সেই স্থানে আসিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মোশির শ্বশুর যিথ্রো তাঁহার দুই পুত্র ও স্ত্রীকে সঙ্গে লইয়া প্রান্তরে মোশির নিকটে, ঈশ্বরের পর্বতে যে স্থানে তিনি শিবির স্থাপন করিয়াছিলেন, সেই স্থানে আসিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরের পাহাড়ের কাছে যে মরু-এলাকায় মোশি তাম্বু ফেলেছিলেন সেখানে তাঁর স্ত্রী ও ছেলেদের নিয়ে তাঁর শ্বশুর যিথ্রো উপস্থিত হলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌র পাহাড়ের কাছে যে মরুভূমিতে মূসা তাম্বু ফেলেছিলেন সেখানে তাঁর স্ত্রী ও ছেলেদের নিয়ে তাঁর শ্বশুর শোয়াইব উপস্থিত হলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বরের পর্বতের কাছে প্রান্তরে মোশি যেখানে শিবির স্থাপন করেছিলেন, মোশির শ্বশুর যিথ্রো মোশির স্ত্রী ও দুই পুত্রকে নিয়ে সেখানে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিথ্রো মোশির স্ত্রী ও দুই পুত্রকে নিয়ে মোশির শিবিরে পৌঁছালো| মোশি তখন ঈশ্বরের পর্বতের কাছে মরুভূমিতে শিবিরে ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মোশির শ্বশুর যিথ্রো তাঁর দুই ছেলে ও তার স্ত্রীকে সঙ্গে নিয়ে দূরে নির্জন জায়গায় মোশির কাছে, ঈশ্বরের পর্বতে যে জায়গায় তিনি শিবির স্থাপন করেছিলেন, সেই জায়গায় আসলেন।