Exodus 18:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি মূসাকে বললেন, আমি তোমার শ্বশুর শোয়াইব এবং তোমার স্ত্রী ও তাঁর সঙ্গে তার দুই পুত্র, আমরা তোমার কাছে এসেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিথ্রো তাঁর কাছে এই কথা বলে পাঠালেন, “আমি, তোমার শ্বশুর যিথ্রো, তোমার স্ত্রী ও তার দুই ছেলেকে সঙ্গে নিয়ে তোমার কাছে আসছি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি মোশিকে কহিলেন, তোমার শ্বশুর যিথ্রো আমি, এবং তোমার স্ত্রী ও তাঁহার সহিত তাঁহার দুই পুত্র, আমরা তোমার নিকটে আসিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি মোশিকে কহিলেন, তোমার শ্বশুর যিথ্রো আমি, এবং তোমার স্ত্রী ও তাঁহার সহিত তাহার দুই পুত্র, আমরা তোমার নিকটে আসিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর আগেই তিনি মোশিকে বলে পাঠিয়েছিলেন, “আমি তোমার শ্বশুর যিথ্রো। তোমার স্ত্রী ও ছেলে দু’টি নিয়ে আমি তোমার কাছে আসছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর আগেই তিনি মূসাকে বলে পাঠিয়েছিলেন, “আমি তোমার শ্বশুর শোয়াইব। তোমার স্ত্রী ও ছেলে দু’টি নিয়ে আমি তোমার কাছে আসছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি মোশির কাছে বলে পাঠালেন, আমি, তোমার শ্বশুর যিথ্রো, তোমার স্ত্রী ও দুই পুত্রকে সঙ্গে নিয়ে তোমার কাছে যাচ্ছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিথ্রো মোশির উদ্দেশ্যে একটি বার্তায় বলে পাঠাল, “আমি তোমার শ্বশুর যিথ্রো| আমি তোমার স্ত্রী ও দুই পুত্রকে সঙ্গে করে নিয়ে এসেছি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তিনি মোশিকে বললেন, তোমার শ্বশুর যিথ্রো আমি এবং তোমার স্ত্রী ও তাঁর সঙ্গে তাঁর দুই ছেলে, আমরা তোমার কাছে এসেছি।