Exodus 18:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ মিসরীয়দের হাত থেকে ইসরাইলকে উদ্ধার করে তাদের যে সমস্ত মঙ্গল করেছিলেন, সেজন্য শোয়াইব আনন্দিত হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মিশরীয়দের হাত থেকে ইস্রায়েলীদের রক্ষা করতে গিয়ে সদাপ্রভু ইস্রায়েলের জন্য যেসব ভালো ভালো কাজ করেছিলেন, তার বৃত্তান্ত শুনে যিথ্রো খুব খুশি হলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে সদাপ্রভু মিস্রীয়দের হস্ত হইতে ইস্রায়েলকে উদ্ধার করিয়া তাহাদের যে সকল মঙ্গল করিয়াছিলেন, তন্নিমিত্ত যিথ্রো আহ্লাদিত হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে সদাপ্রভু মিসরীয়দের হস্ত হইতে ইস্রায়েলকে উদ্ধার করিয়া তাহাদের যে সকল মঙ্গল করিয়াছিলেন, তন্নিমিত্ত যিথ্রো আহ্লাদিত হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মিসরীয়দের হাত থেকে ইস্রায়েলীয়দের উদ্ধার করতে গিয়ে সদাপ্রভু তাদের যে সব উপকার করেছেন তার জন্য যিথ্রো আনন্দিত হয়ে বললেন, “ধন্য সদাপ্রভু, যিনি ফরৌণ ও মিসরীয়দের হাত থেকে তোমাদের উদ্ধার করেছেন! এই সব লোকদের তিনিই মিসরীয়দের হাত থেকে উদ্ধার করেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মিসরীয়দের হাত থেকে বনি-ইসরাইলদের উদ্ধার করতে গিয়ে মাবুদ তাদের যে সব উপকার করেছেন তার জন্য শোয়াইব আনন্দিত হয়ে বললেন, “সমস্ত প্রশংসা মাবুদের, যিনি ফেরাউন ও মিসরীয়দের হাত থেকে তোমাদের উদ্ধার করেছেন! এই সব লোকদের তিনিই মিসরীয়দের হাত থেকে উদ্ধার করেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মিশরীদের কবল থেকে ইসরায়েলীদের উদ্ধার করে প্রভু তাদের যে কল্যাণ সাধন করেছেন, সে কথা জেনে যিথ্রো খুব আনন্দ প্রকাশ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মিশরীয়দের হাত থেকে ইস্রায়েলীয়দের উদ্ধার করবার সময় প্রভু তাদের জন্য যে সমস্ত ভাল কাজগুলি করেছিলেন সে সম্বন্ধে শুনে যিথ্রো খুশী হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে সদাপ্রভু মিশরীয়দের হাত থেকে ইস্রায়েলকে উদ্ধার করে তাঁদের যে সব মঙ্গল করেছিলেন, তার জন্য যিথ্রো আনন্দিত হলেন।