Exodus 19:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মিসর দেশ থেকে বনি-ইসরাইলদের বের হবার পর তৃতীয় মাসে, (প্রথম) দিনেই তারা সিনাই মরুভূমিতে উপস্থিত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েলীরা মিশর ছেড়ে বেরিয়ে আসার পর তৃতীয় মাসের প্রথম দিনে—ঠিক সেদিনই—তারা সীনয় মরুভূমিতে এসেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মিসর দেশ হইতে ইস্রায়েল-সন্তানদের বাহির হইবার পর তৃতীয় মাসে, [প্রথম] দিনেই তাহারা সীনয় প্রান্তরে উপস্থিত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মিসর দেশ হইতে ইস্রায়েল-সন্তানদের বাহির হইবার পর তৃতীয় মাসে, [প্রথম] দিনেই তাহারা সীনয় প্রান্তরে উপস্থিত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মিসর দেশ থেকে বের হয়ে আসবার পরে তৃতীয় মাসে ইস্রায়েলীয়েরা সিনাই মরু-এলাকায় গিয়ে পৌঁছাল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মিসর দেশ থেকে বের হয়ে আসবার পরে তৃতীয় মাসে বনি-ইসরাইলরা সিনাই মরুভূমিতে গিয়ে পৌঁছাল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মিশর ছেড়ে চলে আসার পর তৃতীয় মাসে ইসরায়েলীরা সিনাই প্রান্তরে এসে উপস্থিত হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মিশর ছেড়ে এসে যখন ইস্রায়েলের লোকরা ভ্রমণ করছিল তখন সেই ভ্রাম্যমান অবস্থার তৃতীয় মাসে ইস্রায়েলের লোকরা সীনয় মরুভূমিতে পৌঁছোল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তৃতীয় মাসে মিশর দেশ থেকে ইস্রায়েল সন্তানরা বের হয়ে যাবার পর, সেই প্রথম দিনের ই তারা সীনয়ের মরুপ্রান্তে উপস্থিত হল।