Exodus 19:13 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কোন হাত তাকে সপর্শ করবে না কিন্তু সে অবশ্য পাথরের আঘাতে নিহত কিংবা তীর দ্বারা বিদ্ধ হবে; পশু কিংবা মানুষ সে যাই হোক না কেন সে বাঁচবে না। অনেকক্ষণ তূরীবাদ্য হলে পর তারা পর্বতে উঠবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের পাথর ছুঁড়ে বা তির নিক্ষেপ করে হত্যা করতে হবে; তাদের উপর যেন কোনও হাত না পড়ে। কোনও মানুষ বা পশুকে বেঁচে থাকার অনুমতি দেওয়া হবে না।’ একমাত্র যখন শিঙার সুদীর্ঘ শব্দ শোনা যাবে, তখনই তারা পর্বতের কাছে আসতে পারবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কোন হস্ত তাহাকে স্পর্শ করিবে না, কিন্তু সে অবশ্য প্রস্তরাঘাতে হত, কিম্বা বাণ দ্বারা বিদ্ধ হইবে; পশু হউক কি মনুষ্য হউক, সে বাঁচিবে না। অধিকক্ষণ তূরীবাদ্য হইলে তাহারা পর্ব্বতে উঠিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কোন হস্ত তাহাকে স্পর্শ করিবে না, কিন্তু সে অবশ্য প্রস্তরাঘাতে হত কিম্বা বাণ দ্বারা বিদ্ধ হইবে; পশু হউক কি মনুষ্য হউক, সে বাঁচিবে না। অধিকক্ষণ তূরীবাদ্য হইলে তাহারা পর্বতে উঠিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবে তার গায়ে হাত না দিয়ে তাকে পাথর মেরে কিম্বা তীর দিয়ে মেরে ফেলতে হবে। মানুষ হোক বা পশু হোক তাকে আর বেঁচে থাকতে দেওয়া হবে না। কেবলমাত্র একটানা কতক্ষণ শিঙা বাজাবার পরই তারা পাহাড়ের কাছে আসতে পারবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবে তার গায়ে হাত না দিয়ে তাকে পাথর মেরে কিংবা তীর দিয়ে হত্যা করতে হবে। মানুষ হোক বা পশু হোক তাকে আর বেঁচে থাকতে দেওয়া হবে না। কেবলমাত্র একটানা কতক্ষণ শিংগা বাজাবার পরই তারা পাহাড়ের কাছে আসতে পারবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কেউ তাকে ছোঁবে না, পাথর ছুঁড়ে কিংবা তীর বিদ্ধ করে তাকে মারতে হবে। মানুষ হোক বা পশুই হোক, কাউকেই বাঁচতে দেওয়া হবে না। কিন্তু যখন শিঙার আওয়াজ হবে তখন সকলে পাহাড়ে উঠবে
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারও হাত তাকে স্পর্শ করবে না, কিন্তু সে অবশ্য পাথরের আঘাতে মারা যাবে, কিংবা তীর দিয়ে বিদ্ধ হবে; পশু হোক বা মানুষ হোক, সে বাঁচবে না। যখন বেশীক্ষণ তূরীবাদ্য হবে তাঁরা হয়তো পায়ে হেঁটে পর্বতে উঠবে।”