Exodus 19:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মূসা পর্বত থেকে নেমে লোকদের কাছে এসে তাদেরকে পাক-পবিত্র করলেন এবং তারা নিজ নিজ পোশাক ধুয়ে নিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পর্বত থেকে মোশি নিচে ইস্রায়েলীদের কাছে নেমে আসার পর, তিনি তাদের পবিত্র করলেন, এবং তারা তাদের জামাকাপড় ধুয়ে নিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে মোশি পর্ব্বত হইতে নামিয়া লোকদের নিকটে আসিয়া লোকদিগকে পবিত্র করিলেন, এবং তাহারা আপন আপন বস্ত্র ধৌত করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে মোশি পর্বত হইতে নামিয়া লোকদের নিকটে আসিয়া তাহাদিগকে পবিত্র করিলেন, এবং তাহারা আপন আপন বস্ত্র ধৌত করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর মোশি পাহাড় থেকে নেমে এসে লোকদের শুচি করলেন আর লোকেরা তাদের কাপড়-চোপড় ধুয়ে নিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর মূসা পাহাড় থেকে নেমে এসে লোকদের পাক-সাফ করলেন আর লোকেরা তাদের কাপড়-চোপড় ধুয়ে নিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি পাহাড় থেকে নেমে এলেন ইসরায়েলীদের কাছে এবং তাদের শুচি করলেন। তারা তাদের জামাকাপড় সব ধুয়ে ফেলল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং মোশি পর্বত থেকে নীচে নেমে এসে লোকদের বিশেষ সভার জন্য প্রস্তুত করল| লোকরা তাদের পোশাক পরিষ্কার করে নিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে মোশি পর্বত থেকে নেমে লোকদের কাছে এসে লোকদেরকে পবিত্র করলেন এবং তাঁরা নিজের নিজের কাপড় পরিষ্কার করল।