Exodus 19:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন সমস্ত তুর পর্বত ধোঁয়ায় ভরা ছিল; কেননা মাবুদ আগুনের মধ্যে তার উপরে নেমে আসলেন, আর ভাটির ধোঁয়া মত তা থেকে ধোঁয়া উঠতে লাগল এবং সমস্ত পর্বত ভীষণ কাঁপতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সীনয় পর্বত ধোঁয়ায় ঢেকে গেল, কারণ সদাপ্রভু অগ্নিবেষ্টিত হয়ে পর্বতের উপর নেমে এলেন। অগ্নিকুণ্ড থেকে ওঠা ধোঁয়ার মতো সেই ধোঁয়া গলগল করে সেখান থেকে উপরে উঠে গেল, এবং সমগ্র পর্বত থরথর করে কেঁপে উঠল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন সমস্ত সীনয় পর্ব্বত ধূমময় ছিল; কেননা সদাপ্রভু অগ্নিসহ তাহার উপরে নামিয়া আসিলেন, আর ভাটীর ধূমের ন্যায় তাহা হইতে ধূম উঠিতে লাগিল, এবং সমস্ত পর্ব্বত অতিশয় কাঁপিতে লাগিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সমস্ত সীনয় পর্বত ধূমময় ছিল; কেননা সদাপ্রভু অগ্নিসহ তাহার উপরে নামিয়া আসিলেন, আর ভাটির ধূমের ন্যায় তাহা হইতে ধূম উঠিতে লাগিল, এবং সমস্ত পর্বত অতিশয় কাঁপিতে লাগিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর সিনাই পাহাড়টা ধূমায় ঢেকে গেল, কারণ সদাপ্রভু পাহাড়ের উপর আগুনের মধ্যে নেমে আসলেন। চুল্লী থেকে যেমন ধূমা ওঠে ঠিক সেইভাবে ধূমা উঠতে লাগল আর গোটা পাহাড়টা ভীষণভাবে কাঁপতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তুর পাহাড়টা ধোঁয়ায় ঢেকে গেল, কারণ মাবুদ পাহাড়ের উপর আগুনের মধ্যে নেমে আসলেন। চুলা থেকে যেমন ধোঁয়া ওঠে ঠিক সেইভাবে ধোঁয়া উঠতে লাগল আর গোটা পাহাড়টা ভীষণভাবে কাঁপতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর অগ্নি পরিবেষ্টিত হয়ে সিনাই পর্বতের উপরে নেমে এলেন। সমগ্র পর্বত ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেল। চুল্লীর ধোঁয়ার মত সেই ধোঁয়া আকাশে উঠতে লাগল। ভয়ে কাঁপতে লাগল সমস্ত লোক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সীনয় পর্বত ধোঁয়ায় ঢেকে গেল| চূল্লীর মতো ধোঁয়া পাকিযে পাকিযে ওপরে উঠতে লাগল| সমস্ত পর্বত কাঁপতে শুরু করল| আগুনের শিখায় প্রভু পর্বত থেকে নীচে নেমে এলেন বলেই এই ঘটনা ঘটল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সীনয় পর্ব ত সম্পূর্ণ ভাবে ধোঁয়ায় ঢেকে গেল, কারণ সদাপ্রভু আগুন এবং ধোঁয়ার সঙ্গে তার উপরে নেমে আসলেন, আর ভাঁটার ধোঁয়ার মত তা থেকে ধোঁয়া উঠতে লাগল এবং সমস্ত পর্বত খুব কাঁপতে লাগল।