Exodus 19:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা রফীদীম থেকে যাত্রা করে সিনাই মরুভূমিতে উপস্থিত হয়ে ইসরাইলরা সেই স্থানে পর্বতের সম্মুখে শিবির স্থাপন করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রফীদীম থেকে যাত্রা শুরু করার পর, তারা সীনয় মরুভূমিতে প্রবেশ করল, এবং পর্বতের সামনের দিকে ইস্রায়েল সেখানে মরুভূমিতে শিবির স্থাপন করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা রফীদীম হইতে যাত্রা করিয়া সীনয় প্রান্তরে উপস্থিত হইলে সেই প্রান্তরে শিবির স্থাপন করিল; ইস্রায়েল সেই স্থানে পর্ব্বতের সম্মুখে শিবির স্থাপন করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা রফীদীম হইতে যাত্রা করিয়া সীনয় প্রান্তরে উপস্থিত হইলে সেই প্রান্তরে শিবির স্থাপন করিল; ইস্রায়েল সেই স্থানে পর্বতের সম্মুখে শিবির স্থাপন করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা রফীদীম ছেড়ে এসে সিনাই পাহাড়ের সামনে সিনাই মরু-এলাকায় ছাউনি ফেলল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা রফীদীম ছেড়ে এসে তুর পাহাড়ের সামনে সিনাই মরুভূমিতে ছাউনি ফেলল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা রফিদীম থেকে সিনাই প্রান্তরে এসে পৌঁছাল এবং পর্বতের সম্মুখে শিবির স্থাপন করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা রফীদীম থেকে সীনয় পর্যন্ত ভ্রমণ করেছিল এবং পর্বতের কাছে তাঁবু ফেলেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁরা রফীদীম থেকে যাত্রা করে সীনয়ের নির্জন মরুঅঞ্চলে উপস্থিত হলে সেই জায়গায় তারা শিবির তৈরী করল।