Exodus 19:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মাবুদ তুর পর্বতে, পাহাড়ের চূড়ায়, নেমে আসলেন এবং মাবুদ মূসাকে সেই পাহাড়ের চূড়ায় ডাকলেন; তাতে মূসা উঠে গেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু সীনয় পর্বতের চূড়ায় নেমে এলেন এবং মোশিকে পর্বতের চূড়ায় ডেকে নিলেন। অতএব মোশি উপরে উঠে গেলেন
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সদাপ্রভু সীনয় পর্ব্বতে, পর্ব্বতের শিখরে, নামিয়া আসিলেন, এবং সদাপ্রভু মোশিকে সেই পর্ব্বত-শিখরে ডাকিলেন; তাহাতে মোশি উঠিয়া গেলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সদাপ্রভু সীনয় পর্বতে, পর্বতের শিখরে, নামিয়া আসিলেন, এবং সদাপ্রভু মোশিকে সেই পর্বত-শিখরে ডাকিলেন; তাহাতে মোশি উঠিয়া গেলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু সিনাই পাহাড়ের চূড়ায় নেমে এসে মোশিকে ডাকলেন আর মোশি পাহাড়ের উপর উঠে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ তুর পাহাড়ের চূড়ায় নেমে এসে মূসাকে ডাকলেন আর মূসা পাহাড়ের উপর উঠে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর সিনাই পর্বতের চূড়ায় অবতরণ করেছিলেন। মোশিকে তিনি পর্বতশিখরে তাঁর কাছে আসতে আহ্বান করলেন। মোশি পর্বতে উঠে গেলন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু সীনয় পর্বতে নেমে এলেন| এরপর প্রভু মোশিকে পর্বত শৃঙ্গে তাঁর কাছে যেতে বললেন| তখন মোশি পর্বতে চড়ল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সদাপ্রভু সীনয় পর্বতে, পর্বতের চূড়ায়, নেমে আসলেন এবং সদাপ্রভু মোশিকে সেই পর্বতের চূড়ায় ডাকলেন; তাতে মোশি উঠে গেলেন।