Exodus 19:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইমামেরা, যারা মাবুদের নিকটবর্তী হয়ে থাকে, তারাও যেন নিজেদের পাক-পবিত্র করে, অন্যথায় মাবুদ তাদেরকে আক্রমণ করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এমনকি যারা সদাপ্রভুর নিকটবর্তী হয়, সেই যাজকরাও যেন নিজেদের পবিত্র করে, তা না হলে সদাপ্রভু তাদের বিরুদ্ধে সহসা আবির্ভূত হবেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যাজকগণ, যাহারা সদাপ্রভুর নিকটবর্ত্তী হইয়া থাকে, তাহারাও আপনাদিগকে পবিত্র করুক, পাছে সদাপ্রভু তাহাদিগকে আক্রমণ করেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যাজকগণ, যাহারা সদাপ্রভুর নিকটবর্তী হইয়া থাকে, তাহারাও আপনাদিগকে পবিত্র করুক, পাছে সদাপ্রভু তাহাদিগকে আক্রমণ করেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এমন কি, সদাপ্রভুর কাছে যাওয়াই যাদের কাজ, সেই পুরোহিতদেরও নিজেদের শুচি করে নিতে হবে। তা না করলে সদাপ্রভু তাদের ভীষণ শাস্তি দেবেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এমন কি, মাবুদের কাছে যাওয়াই যাদের কাজ, সেই ইমামদেরও নিজেদের পাক-সাফ করে নিতে হবে। তা না করলে মাবুদ তাদের ভীষণ শাস্তি দেবেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এমন কি যাজক, যারা পরমেশ্বরের সান্নিধ্যে যেতে পারে, তারাও নিজেদের শুচি করবে, তা না হলে প্রভু পরমেশ্বর তাদের ধ্বংস করবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর যে সকল যাজক আমার কাছে আসবে তাদের বলো তারা যেন এই বিশেষ সভার জন্য নিজেদের তৈরি করে আসে| যদি তারা তা না করে তাহলে আমি তাদের শাস্তি দেব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যাজকরা, যারা সদাপ্রভুর কাছাকাছি থাকে, তারাও নিজেদেরকে পবিত্র করুক, না হলে সদাপ্রভু তাদেরকে আঘাত করেন।”