Exodus 19:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন মূসা মাবুদকে বললেন, লোকেরা তুর পর্বতে উঠে আসতে পারে না, কেননা তুমি দৃঢ়ভাবে হুকুম দিয়ে আমাদেরকে বলেছো, পর্বতের সীমা নিরূপণ কর ও তা পবিত্র কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোশি সদাপ্রভুকে বললেন, “লোকেরা সীনয় পর্বতে উঠে আসতে পারবে না, কারণ তুমি নিজেই আমাদের সাবধান করে দিয়েছ, ‘পর্বতের চারপাশে সীমানা নির্দিষ্ট করে রাখো এবং সেটিকে পবিত্রতায় পৃথক করে রাখো।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন মোশি সদাপ্রভুকে কহিলেন, লোকেরা সীনয় পর্ব্বতে উঠিয়া আসিতে পারে না, কেননা তুমি দৃঢ় আজ্ঞা দিয়া আমাদিগকে বলিয়াছ, পর্ব্বতের সীমা নিরূপণ কর, ও তাহা পবিত্র কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন মোশি সদাপ্রভুকে কহিলেন, লোকেরা সীনয় পর্বতে উঠিয়া আসিতে পারে না, কেননা তুমি দৃঢ়ভাবে আজ্ঞা দিয়া আমাদিগকে বলিয়াছ, পর্বতের সীমা নিরূপণ কর, ও তাহা পবিত্র কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে মোশি সদাপ্রভুকে বললেন, “কিন্তু লোকেরা তো সিনাই পাহাড়ের উপর আসতে পারবে না। তুমিই তো আমাদের সাবধান করে বলে দিয়েছ, যেন আমরা পাহাড়ের চারদিকে সীমানা-চিহ্ন দিয়ে তা তোমার জন্য আলাদা করে রাখি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে মূসা মাবুদকে বললেন, “কিন্তু লোকেরা তো তুর পাহাড়ের উপর আসতে পারবে না। তুমিই তো আমাদের সাবধান করে বলে দিয়েছ, যেন আমরা পাহাড়ের চারদিকে সীমানা-চিহ্ন দিয়ে তা তোমার জন্য আলাদা করে রাখি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি প্রভুকে বললেন, সিনাই পর্বতে লোকে উঠে আসবে না কারণ তুমি নিজেই আমাদের সাবধান করে পর্বতের সীমানা নির্দিষ্ট করে দিয়েছিলে এবং সেটিকে পবিত্র স্থান বলে পৃথক করে দিয়েছিলে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোশি প্রভুকে বলল, “কিন্তু লোকে পর্বতে চড়তে পারবে না| কারণ আপনিই তো বলেছিলেন একটি রেখা টানতে এবং সেই রেখা লঙঘন করে কেউ যেন পবিত্র ভূমিতে না আসে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন মোশি সদাপ্রভুকে বললেন, “লোকেরা সীনয় পর্বতে উঠে আসতে পারে না, কারণ তুমি দৃঢ় ভাবে আদেশ দিয়ে তাদেরকে বলেছ, পর্বতের সীমানা নির্ধারণ কর ও তা পবিত্র কর।”