Exodus 19:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মূসা আল্লাহ্র কাছে গেলেন, আর মাবুদ পর্বত থেকে তাঁকে ডেকে বললেন, তুমি ইয়াকুবের কুলকে এই কথা বল ও বনি-ইসরাইলদেরকে এটা জানাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে মোশি ঈশ্বরের কাছে উঠে গেলেন এবং সদাপ্রভু পর্বত থেকে তাঁকে ডাক দিয়ে বললেন, “যাকোবের বংশধরদের কাছে এবং ইস্রায়েলের লোকজনের কাছে তোমাকে একথাই বলতে হবে:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে মোশি ঈশ্বরের নিকটে উঠিয়া গেলেন, আর সদাপ্রভু পর্ব্বত হইতে তাঁহাকে ডাকিয়া কহিলেন, তুমি যাকোবের কুলকে এই কথা কহ, ও ইস্রায়েল সন্তানগণকে ইহা জ্ঞাত কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে মোশি ঈশ্বরের নিকটে উঠিয়া গেলেন, আর সদাপ্রভু পর্বত হইতে তাঁহাকে ডাকিয়া কহিলেন, তুমি যাকোবের কুলকে এই কথা কহ, ও ইস্র্রায়েল-সন্তানগণকে ইহা জ্ঞাত কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে মোশি পাহাড়ের উপরে ঈশ্বরের কাছে উঠে গেলেন। সেই সময় সদাপ্রভু পাহাড়ের উপর থেকে তাঁকে ডেকে বললেন, “তুমি যাকোবের বংশধর ইস্রায়েলীয়দের বল যে,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে মূসা পাহাড়ের উপরে আল্লাহ্র কাছে উঠে গেলেন। সেই সময় মাবুদ পাহাড়ের উপর থেকে তাঁকে ডেকে বললেন, “তুমি ইয়াকুবের বংশধর বনি-ইসরাইলদের বল যে,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ করতে পাহাড়ে উঠে গেলেন। পাহাড়ের চূড়া থেকে প্রভু পরমেশ্বর তাঁকে ডেকে বলেলন, যাকোবের বংশধর ইসরায়েলীদের তুমি এই কথা বলবে:
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর মোশি পর্বতে উঠল ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যে| সেই পর্বতে ঈশ্বর মোশিকে ডেকে বললেন, “ইস্রায়েলের লোকজন ও মহান যাকোব পরিবারের লোকজনকে একথাগুলি বলো:
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে মোশি ঈশ্বরের কাছে গেলেন, আর সদাপ্রভু পর্বত থেকে তাঁকে ডেকে বললেন, “তুমি যাকোবের বংশকে এবং ইস্রায়েল সন্তানদের এই কথা জানাও,