Exodus 19:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি মিসরীয়দের প্রতি যা করেছি এবং যেমন ঈগল পাখি পাখা দ্বারা করে, তেমনি তোমাদেরকে বয়ে আমার কাছে এনেছি, তা তোমরা দেখেছো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
‘তোমরা নিজেরাই তো দেখেছ আমি মিশরের প্রতি কী করেছিলাম, এবং কীভাবে আমি তোমাদের ঈগলের ডানায় তুলে বহন করেছিলাম ও তোমাদের নিজের কাছে এনেছিলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি মিস্রীয়দের প্রতি যাহা করিয়াছি, এবং যেমন ঈগল পক্ষী পক্ষ দ্বারা, তেমনি তোমাদিগকে বহিয়া আপনার নিকটে আনিয়াছি, তাহা তোমরা দেখিয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি মিসরীয়দের প্রতি যাহা করিয়াছি, এবং যেমন ঈগল পক্ষী পক্ষ দ্বারা, তেমনি তোমাদিগকে বহিয়া আমার নিকটে আনিয়াছি, তাহা তোমরা দেখিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা নিজেরাই দেখেছে, মিসরীয়দের দশা আমি কি করেছি। ঈগল পাখীর ডানায় বয়ে নেবার মত করে আমি ইস্রায়েলীয়দের নিজের কাছে নিয়ে এসেছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা নিজেরাই দেখেছে, মিসরীয়দের দশা আমি কি করেছি। ঈগল পাখীর ডানায় বয়ে নেবার মত করে আমি বনি-ইসরাইলদের নিজের কাছে নিয়ে এসেছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মিশরীদের আমি কি দশা করেছি তা তোমরা দেখেছ। ঈগল পাখি যেমন তার শাবককে ডানায় করে বয়ে নিয়ে যায়, তেমনি আমি তোমাদের বহন করে নিজের কাছে নিয়ে এসেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
‘তোমরা নিজেরাই দেখেছ আমি মিশরীয়দের কি অবস্থা করেছি| তোমরা দেখেছো আমি কিভাবে ঈগল পাখীর মতো মিশর থেকে তোমাদের বার করে আমার কাছে এখানে নিয়ে এসেছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
‘আমি মিশরীয়দের প্রতি যা করেছি এবং যেমন ভাবে ঈগল পাখীর ডানা দিয়ে বহন করেছি এবং আমার কাছে নিয়ে এসেছি, তা তোমরা দেখেছ।